টেক মাহিন্দ্রা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়: পলক

টেক রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৩

টেক মাহিন্দ্রার সঙ্গে পলকের বৈঠক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে টেক মাহিন্দ্রার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সিপি গুরনানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বৈঠকে আইসিটি প্রতিমন্ত্রী তাকে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির কথা জানান। পলক বলেন, টেক মাহিন্দ্রা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়।
পলক, গত ১০ বছরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি খাতে বিনিয়োগকারীদের জন্য হাইটেক পার্ক স্থাপন, আইটি সরঞ্জামাদি আমদানি-রফতানির ওপর শুল্ক হ্রাস ও প্রত্যাহারসহ গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা সিপি গুরনানিকে জানান।
আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে প্রত্যাশা ব্যক্ত করেন পলক। অচিরেই প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিনিয়োগ করবে বলে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকের আগে পলক মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ঘুরে বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন দেখেন। সেখানে ভতিষ্যতে রোবটিক্সে কী ধরনের পরিবর্তন আসতে পারে তা দেখেন জেডটিইর রোবট প্রদর্শনীতে। সেখানে রোবটের পিয়ানো, ড্রাম বাজানো দেখেন তিনি।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক