স্যামসাং: মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের সানফ্র্যান্সিকোতে গ্যালাক্সি এস১০-এর মোড়ক উন্মোচন করা হয়। যুক্তরাষ্ট্রে বাজারে ভেরিজন ফোনটির ৫জি সংকস্করণ নিয়ে আসবে। তবে গ্যালাক্সি এস১০-এক্স হবে স্যামসাংয়ের প্রথম ফাইভ-জি ফোন। ফোনটি আগামী ২৯ মার্চ কোরিয়ার বাজারে অবমুক্ত করা হবে। ফোনটির পর্দার আকার হবে ৬.৭ ইঞ্চি। এতে ব্যটারি থাকবে ৫ হাজার এমএইচ শক্তির।
সনি: কংগ্রেসে এক্সপেরিয়া এক্সজেড৪ অবমুক্ত করেছে সনি। ফোন এরিনার তথ্য অনুযায়ী, এই ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর। এদিকে প্রত্যাশা অনুযায়ী সিইএস মেলায় না হলেও এমডাব্লিউসিতে মাঝারি বাজেটের এক্স-এ৩ ফোনটির মোড়ক উন্মোচন করা হবে।
ভিভো: এমডাব্লিউসিতে তেমন জোরালো কোনও ঘোষণা দিয়ে আসছে না ভিভো। কেননা গত ২৪ জানুয়ারি অ্যাপেক্স-২০১৯-এ তারা আলাদাভাবে পূর্ণ পর্দার (ফুল ফ্রন্ট ডিসপ্লে ফোনের ঘোষণা দিয়েছে। এটি হবে ফাইভ-জি ফোন। চীনের বাইরে এবারই প্রথম অ্যাপেক্স-২০১৯ এর উপস্থাপিত পূর্ণ পর্দার ফাইভ-জি ফোন ধারণার সঙ্গে পরিচিত হতে পারবেন।
শাওমি: যুক্তরাষ্ট্রে কখনোই কোনও ফোন অবমুক্ত করেনি শাওমি। আগেই শাওমি জানিয়েছিলো, যুক্তরাষ্ট্রের কোনও ক্যারিয়ারের সঙ্গে তারা কোনোরকম ব্যবসায় যেতে চায় না। এবার হয়তো মি-মিক্স ৩ মডেলের ফাইভ-জি ফ্যাবলেট অবমুক্ত করতে পারে। খুবই শিগগিরই তার তারিখও ঘোষণা করা হচ্ছে।
জেডটিই: ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে এবার নতুনভাবে ফিরেছে জেডটিই। কোম্পানিটি তাদের পরবর্তী অ্যাক্সন ফ্ল্যাগশিপ ফোন অবমুক্ত করবে এবার।
প্রসঙ্গত, স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০১৯। অন্যান্য প্রযুক্তির সঙ্গে মোবাইলফোনের নতুন নতুন উদ্ভাবনী এতে দেখানো হয়।কংগ্রেস শেষ হচ্ছে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি)।
(শেষ)








