ওয়ালটন নিয়ে এলো ফিচার ফোন

টেক ডেস্ক
০১ মার্চ ২০১৯, ১৮:৫২আপডেট : ০১ মার্চ ২০১৯, ১৮:৫২

ওয়ালটনের ফিচার ফোন নতুন ফিচার ফোন এনেছে ওয়ালটন। দেশে ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি স্মার্ট সুবিধায় সাজানো নতুন এই ফোনের মডেল ওলভিও এমএম১৯জে। এতে রয়েছে বিল্টইন ফেসবুক এবং অপেরা মিনি। সঙ্গে এজ সুবিধা থাকায় ফেসবুক ব্যবহার কিংবা ইন্টারনেট ব্রাউজিং হবে সহজ ও গতিময়।
এর দাম ১ হাজার ৩০০ টাকা। নতুন এই ফিচার ফোনটি জাভা সমর্থিত গেম এবং অ্যাপস ব্যবহার করা যাবে। ২.৪ ইঞ্চির উজ্জ্বল রেজুলেশনের পর্দার ফোনটির সামনে এবং পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ডিজিটাল ক্যামেরা, দুটি সিম ব্যবহারের সুবিধা, এমপিথ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার। রয়েছে রেকর্ডিং সুবিধাসহ ওয়্যারলেস এফএম রেডিও। আরও আছে ৩২ গিগাবাইট পর্যন্ত বর্ধিত মেমরি ব্যবহারের সুযোগ।
ওয়ালটন সূত্রে জানা গেছে, এই ফোনে ক্রেতারা পাবেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। ফোন কেনার ৩০ দিনের মধ্যে যেকোনও ত্রুটিতে এটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেওয়া হবে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম