‘হাইড রিপ্লাই’ ফিচার আনছে টুইটার

তাহসিনা হাসান
০৪ মার্চ ২০১৯, ১৯:০৪আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৯:০৪

টুইটার ব্যবহারকারীদের কাছে আরও বেশি নিয়ন্ত্রণ দিতে ‘হাইড রিপ্লাই’ ফিচার আনছে টুইটার। এর মাধ্যমে অপ্রয়োজনীয় কথোপথন গোপন করা যাবে। ভারতের প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ সম্পর্কে টুইটারের পণ্য ব্যবস্থাপক মিশেল ইয়াসমিন হক বলেন, টুইটারের মাধ্যমে যারা মজার কথোপকথনে যুক্ত থাকেন তাদের ওই কার্যক্রম আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এসব কমেন্টে সুস্থ ধারা বজায় রাখতে ব্যবহারকারীদের কাছে আরও কিছুটা নিয়ন্ত্রণ ক্ষমতা দেওয়া হবে।
অবশ্য হাইড রিপ্লাই ব্যবহার করে স্থায়ীভাবে রিপ্লাই গোপন করা যাবে না। তবে এই ফিচারটি ব্যবহার করলে ওই নির্দিষ্ট কমেন্ট সহজেই কারও চোখে পড়বে না। অর্থাৎ কোনও ব্যবহারকারীর টুইটের মান যেন বাজে কমেন্টের জন্য নষ্ট না হয় সেজন্য এই ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।
মিশেল ইয়াসমিন হক বলেন, হাইড রিপ্লাই ফিচারের সাহায্যে একজন গ্রাহক তার অপছন্দের রিপ্লাই গোপন করতে পারবেন। গোপন করা এসব রিপ্লাই একটি অপশনের সাহায্যে অন্যরা দেখতে পাবেন। এছাড়া অন্য কোনও উপায়ে এগুলো দেখা যাবে না।
আগামী কয়েক মাসের মধ্যে এই ফিচার পরীক্ষামূলকভাবে চালু হবে। এতে সফলতা পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে ফিচারটি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম