ঢাকায় এশিয়া ওপেন একসেস সম্মেলন শুরু কাল

নুরুন্নবী চৌধুরী
০৫ মার্চ ২০১৯, ১৪:০০আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২১:০৫

ঢাকায় এশিয়া ওপেন একসেস সম্মেলন শুরু কাল ঢাকায় আগামীকাল শুরু হতে যাচ্ছে দুই দিনের এশিয়া ওপেন একসেস সম্মেলন। ‘এশিয়া ওপেন একসেস ঢাকা ২০১৯’ শিরোনামে এর আয়োজন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)।

ফার্মগেটে বিএআরসি’র কেন্দ্রীয় মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন হবে বুধবার সকাল সাড়ে ৯টায়। এতে অংশ নেবেন বিশ্বের ১৪টি দেশের গবেষক, শিক্ষাবিদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্রসহ ওপেন একসেস নিয়ে কাজ করা অনেকেই। আগামী ৭ মার্চ এর সমাপনী হবে।

কনফেডারেশন অব ওপেন একসেস রিপোজিটোরিসের (সিওএআর) সহযোগিতায় এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিতভাবে সম্মেলনটি হয়ে আসছে। এশিয়ার মধ্যে ওপেন একসেস, ওপেন সায়েন্স, ওপেন এডুকেশনের সামগ্রিক অবস্থার বিস্তারিত বিষয়গুলো এতে উপস্থাপন করা হয়।

সম্মেলনের সমন্বয়ক ও বিএআরসি’র প্রধান ডকুমেন্টেশন কর্মকর্তা ড. সুস্মিতা দাস উল্লেখ করেন, সম্মেলনে মূলত ওপেন একসেস, ওপেন সায়েন্স, ওপেন এডুকেশন এবং উন্মুক্ত লাইসেন্সের বিভিন্ন বিষয় নিয়ে থাকবে নানা আয়োজন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্মেলনে থাকছে একাধিক সেমিনার, কর্মশালা, গোলটেবিল বৈঠক। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার অনেকেই সম্মেলনে নিজেদের প্রবন্ধ উপস্থাপন করবেন।’

বাংলাদেশে এবারই প্রথম এই সম্মেলন হতে যাচ্ছে। এতে সহযোগিতা করছে সেন্টার ফর ওপেন নলেজ (সিওকে)। বাংলাদেশে ওপেন ডেটা, ওপেন এডুকেশন, ওপেন সায়েন্স, উন্মুক্ত লাইসেন্স নিয়ে কাজ করছে সংগঠনটি। সিওকে’র সভাপতি ড. মোস্তফা আজাদ কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশে আমরা উন্মুক্ত নানান মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এবার এই সম্মেলনে আমরা সেইসব বিষয় তুলে ধরার পাশাপাশি বিভিন্ন আয়োজনে সহযোগিতা করছি।’

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম