হাইটেক পার্ক ও ইনকিউবেশন সেন্টার পরিদর্শন করলেন মোস্তাফা জব্বার

টেক রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ১৯:২৬আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৯:২৬

ইনকিউবেশন সেন্টার পরিদর্শনে মন্ত্রী ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার শুক্রবার (১৫ মার্চ) ময়মনসিংহে ময়মনসিংহ সদরে জেলা পর্যায়ের হাইটেক পার্ক  প্রকল্প ও নেত্রকোনায় নির্মাণাধীন শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার পরিদর্শন করেছেন। দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন,  বিকাশ ও  আইটি জ্ঞানসম্পন্ন মানবসম্পদ গড়ে তুলতে এই সব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে জানা গেছে।     
মন্ত্রী প্রকল্পের সার্বিক অগ্রগতি পরিদর্শন করেন। তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে প্রকল্প পরিচালককে নির্দেশ দেন।
উল্লেখ্য, ১১৩ শতাংশ জমিতে ৪৩ কোটি টাকা ব্যয়ে নেত্রকোনায় ৬ তলা বিশিষ্ট শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার তৈরি হচ্ছে। প্রকল্পটি ২০১৯ সালে শেষ হওয়ার কথা রয়েছে। এটি চালু হলে প্রতি বছর ২ হাজার ১০০ উদ্যোক্তা আইটি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। এছাড়া ময়মনসিংহ হাইটেক পার্ক ৭ একর জায়গায় গড়ে উঠছে। ১৬০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ প্রকল্প ২০২২ সালের মধ্যে শেষ হবে। এই পার্ক আইটি প্রশিক্ষণ ও স্টার্টআপ তৈরিতে অবদান রাখবে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম