টেসলার নতুন গাড়ি ‘মডেল ওয়াই’

তাহসিনা হাসান
২১ মার্চ ২০১৯, ১২:৩০আপডেট : ২১ মার্চ ২০১৯, ১২:৩০

মডেল ওয়াই ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন একটি মডেল সংযুক্ত করেছে টেসলা। নতুন এই গাড়ির নাম ‘মডেল ওয়াই’। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এক অনুষ্ঠানে গাড়িটি উন্মোচন করা হয়।

বিবিসি জানিয়েছে, নতুন মডেলের এই গাড়িটির দাম হবে ৪৭ হাজার ডলার। টেসলার প্রধান নির্বাহী অ্যালন মাস্ক জানিয়েছেন, ২০২১ সালে ৩৯ হাজার ডলার থেকে শুরু করে এই গাড়িটি কিনতে পারবেন গ্রাহকরা।

গত বেশ কিছুদিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে টেসলা। বিশেষ করে উৎপাদন সম্পর্কিত বিভিন্ন সমস্যা এবং অ্যালন মাস্কের বিরুদ্ধে আইনগত জটিলতা দেখা দেওয়ায় কিছুটা পিছিয়ে পড়ে তারা। অবশেষে এই গাড়ি উন্মোচনের মাধ্যমে নতুনভাবে যাত্রা শুরু করলো প্রতিষ্ঠানটি।

নতুন মডেলের গাড়ি উন্মোচনের আগে মাস্ক বলেছিলেন, মডেল ওয়াই এমনভাবে তৈরি করা হচ্ছে যেন বিশাল সংখ্যক গ্রাহকদের কাছে টেসলা পৌঁছতে পারে। এটি মূলত মডেল-থ্রি- এর মতো করে তৈরি করা হয়েছে যা এখন পর্যন্ত এই ধরনের গাড়ির মধ্যে সবচেয়ে কমদামি হিসেবে বিবেচনা করা হয়।

মডেল থ্রি-এর চেয়ে একটু বেশি দামি মডেল ওয়াই একবার চার্জে ৪৮২ কিলোমিটার চলবে। আগামী বছরের শুরুতে এই গাড়ি সরবরাহ শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম