আইটি সেক্টরে বাংলাদেশে বসে জাপানের বাজারে কাজের সুযোগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ মার্চ ২০১৯, ০১:২৭আপডেট : ২২ মার্চ ২০১৯, ০১:৩৪

সংবর্ধনা অনুষ্ঠান জাপানের জাতীয় আইটিইই (ইনফরমেশন টেকনোলোজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন) পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। এর মাধ্যমে দেশের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (সিএসই) শিক্ষার্থী ও আইটি ইঞ্জিনিয়ারদের জাপানের বাজারে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে।

বুধবার (২০ মার্চ) বিকালে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘বেসিস সফট এক্সপো-২০১৯’-এ ‘জাপান-ডে’ উৎসবে আইটিইই পরিক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এসব কথা বলেন।

বক্তারা জানান, আইটিইই জাপানের একমাত্র এবং গ্রহণযোগ্য আইটি প্রফিসিয়েন্সি বা দক্ষতা যাচাইয়ের পরীক্ষা, যা ২০১৩ সাল থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে এই পরীক্ষা বাংলাদেশেও আইটি প্রফিসিয়েন্সি বা দক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে জাতীয় পরীক্ষা হিসেবে সরকারী স্বীকৃতি পেয়েছে।

প্রতি বছর দুইবার (সাধারণত এপ্রিল এবং অক্টোবর) এশিয়ার ৮টি দেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৮ সালের দুই পরীক্ষায় বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ৫৬ জন উত্তীর্ণ হন। এর মধ্যে ২০১৮ সালের মার্চ মাসের পরীক্ষায় পুরো এশিয়ায় বাংলাদেশ মেধা তালিকায় প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে। আর ২০১৮ সালের অক্টোবরের পরীক্ষায় বাংলাদেশ পুনরায় পুরো এশিয়ায় প্রথম স্থান অর্জন করে।

 

/এসএসএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম