অ্যাপে ‘ডার্ক মোড’ চালু করবেন যেভাবে

মোখলেছুর রহমান
২৬ মার্চ ২০১৯, ২১:১৫আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২১:১৭

ইউটিউবে ব্যবহার করা যাবে ডার্ক মোড গত বছর বেশ কিছু অ্যাপ ‘ডার্ক মোড’ নামের এই ফিচারটি চালু করেছে। আর ফিচারটির জনপ্রিয়তাও বেড়ে চলেছে। এর প্রধান কারণ হলো এটি ব্যাটারি লাইফ দীর্ঘস্থায়ী করে। একনজরে দেখা নেয়া যাক জনপ্রিয় ৫ টি মোবাইল অ্যাপে ‘ডার্ক মোড’ চালু করার পদ্ধতি 
ইউটিউব: আইওএসে এটি চালু করতে সেটিংস থেকে ডার্ক থিমে যান। আর অ্যান্ড্রয়েডে এই অপশনটি খুঁজে পাবেন সেটিংস >জেনারেল> ডার্ক থিমে।
ফেসবুক মেসেঞ্জার: মাত্র কয়েকদিন আগেই মেসেঞ্জারে এই ডার্ক মোড চালু করার অপশনটি যুক্ত করা হয়েছে। মেসেঞ্জারে এই ডার্ক থিমটি চালু করতে প্রথমে আপনাকে অবশ্যই কাউকে ক্রিসেন্ট চাঁদ ইমোজিটি পাঠাতে হবে। তারপরে আপনি ডার্ক মোডটি চালু করতে একটি প্রম্পট পাবেন। এটি আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসেই কাজ করে। তবে এটি চালু করতে আপনার মেসেঞ্জার অ্যাপটিকে সর্বশেষ সংস্করণে আপডেট করে নিতে হবে।
টুইটার: টুইটারে অবশ্য অনেক আগে থেকেই এই ডার্ক মোড চালু করার অপশনটি রয়েছে। আইওএসের ক্ষেত্রে এটি চালু করতে সেটিংস থেকে প্রাইভেসিতে যান। এখন ডিসপ্লে অ্যান্ড সাউন্ড অপশন থেকে এই নাইট মোডটি চালু করুন। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও প্রক্রিয়াটি প্রায় একই।
ক্রোম: গুগল ক্রোমে ডার্ক মোড ফিচারটি এখন চালু হয়নি (যদিও এটি বর্তমানে পরীক্ষামূলকভাবে চলছে)। তবে ক্রোম এমন একটি গুরুত্বপূর্ণ অ্যাপ যেখানে ডার্ক মোড চালুর অপশন না থাকাটাই বেমানান। শুধু অ্যান্ড্রয়েডে চালু করা যাবে। এজন্য প্রথমে সিমপ্লিফাইড মোড চালু করতে হবে। এবার অ্যাপের ওপরের ডান কোণায় তিনটি বিন্দু আইকনটিতে ট্যাপ করুন। সেটিংস থেকে একসেসিবিলিটিতে চাপুন এবং ওয়েব পেজ ফিচারগুলোর জন্য সিমপ্লিফাইড ভিউতে সুইচ করুন।

সূত্র: ম্যাশেবল

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম