স্মার্টফোন ওয়ানপ্লাস সেভেন শিগগিরই বাজারে আসবে বলে জানা গেছে। তবে অনলাইনে ফাঁস হয়েছে ফোনটির কেসিং। ফোনের পেছনে তিনটি ক্যামেরা আর পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গেছে।
জানা যায়, ওয়েবসাইটে প্রকাশিত নতুন ছবিতে লাল রঙের ওয়ানপ্লাস সেভেন কেসিংয়ের ছবি প্রকাশ হয়েছে। ফোনের ডান দিনে থাকছে ভলিউম আর পাওয়ার বাটন। ফোনের নিচে থাকছে স্পিকার গ্রিল আর ইউএসবি টাইপ-সি পোর্ট। এ বছরের মে মাসে বাজারে অবমুক্ত হতে পারে নতুন এই ফ্ল্যাগশিপ ফোন। একই সঙ্গে অবমুক্ত করা হতে পারে ওয়ানপ্লাস ওয়্যারলেস ইয়ারবাড। ফোনের ভেতরে থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহারের জন্য এই ফোনের ডিসপ্লের ওপরে কোনও নচ থাকছে না। ফোনে থাকছে একটি ৬.৫ ইঞ্চি বেজেলহীন ডিসপ্লে।
সূত্র: এনডিটিভি








