বায়োমেট্রিক নিবন্ধন ছাড়া সিম বিক্রিতে ৫ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৯, ০২:২০আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০২:২১

বায়োমেট্রিক নিবন্ধন ছাড়া সিম বিক্রিতে ৫ হাজার টাকা জরিমানা বায়োমেট্রিক নিবন্ধন ছাড়া সিম বিক্রি করলে প্রতিটি সিমের জন্য সংশ্লিষ্ট অপারেটরকে ৫ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। এছাড়া অসত্য তথ্য দিয়ে নিবন্ধন এবং আগে থেকে চালু (প্রি-অ্যাক্টিভেটেড) সিম বিক্রির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
১ এপ্রিল এ বিষয়ে একটি নির্দেশনা মোবাইল ফোন অপারেটরদের পাঠিয়েছে বিটিআরসি। সেখানে বলা হয়েছে, ২০১৫ সালের বায়োমেট্রিক ভেরিফিকেশন সিস্টেম সম্পর্কিত নির্দেশনা অনুযায়ী, ভেরিফিকেশনের মাধ্যমে নিবন্ধন ছাড়া কোনও সিম ‘অ্যাক্টিভেশন, রি-অ্যাক্টিভেশন, ডি-অ্যাক্টিভেশন, প্রতিস্থাপন বা মালিকানা পরিবর্তন করা যাবে না। কোনও অবস্থাতেই ‘অসত্য বা মিথ্যা’ তথ্য দিয়ে সিম বা রিম নিবন্ধন করা যাবে না এবং যথাযথ বায়োমেট্রিক নিবন্ধন ছাড়া কোনও সিম বিক্রি করা যাবে না। নির্দেশনায় বলা হয়, বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে সংগ্রহ করা তথ্য সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন প্ল্যাটফর্ম এবং অপারেটরের সিম বায়োমেট্রিক ভেরিফিকেশন প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনও ডিভাইস বা প্ল্যাটফর্মে সংরক্ষণ করা যাবে না।
এ নির্দেশনার লঙ্ঘন হলে বায়োমেট্রিক ভেরিফিকেশনের কোনও স্তরে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর তা সংরক্ষণ করা হলে অথবা বায়োমেট্রিক পদ্ধতিতে সংরক্ষিত তথ্যের অপব্যবহার হলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট অপারেটরের ওপর বর্তাবে বলে সতর্ক করেছে বিটিআরসি।
এ নির্দেশনা জারির পর থেকে বাজারে ডিস্ট্রিবিউশন হাউস, রিটেইলার অন্য যেকোনো স্থানে নিবন্ধিত কিন্তু বায়োমেট্রিক পদ্ধতিতে বাছাই করা নয় অথবা নিবন্ধিত কিন্তু মিথ্যা বা ভুল বা অসত্য তথ্য দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে যাচাই করা প্রতিটি সিমের জন্য সংশ্লিষ্ট মোবাইল অপারেটর বা অন্যান্য সংশ্লিষ্ট অপারেটরকে ৫ হাজার টাকা হারে প্রশাসনিক জরিমানা আরোপ করা হবে।
বিটিআরসি বলছে, কোনও অবস্থাতেই প্রি-অ্যাক্টিভেটেড সিম বা রিম ব্যবহার, বিতরণ, পরিবেশন, কেনা-বেচা বা বিক্রির জন্য প্রদর্শন করা যাবে না। এছাড়া অবৈধ ভিওআইপি কল আদান-প্রদানে ব্যবহৃত প্রতিটি সিমের জন্যও সংশ্লিষ্ট অপারেটরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে চিঠিতে।

 

/এইচএএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম