বন্ধ হচ্ছে গুগল প্লাস

আসির আহবাব নির্ঝর
০৩ এপ্রিল ২০১৯, ১৯:৫৭আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৯:৫৭

গুগল প্লাস আনুষ্ঠানিকভাবে গুগল প্লাস বন্ধের প্রক্রিয়া শুরু করেছে সার্চ জায়ান্ট গুগল। এখন থেকে ধারাবাহিকভাবে গুগলের সামাজিক যোগাযোগ মাধ্যমটির সব অ্যাকাউন্ট বন্ধ করা হবে।
এ বিষয়ে মঙ্গলবার (২ এপ্রিল) ই-মেইলের মাধ্যমে গুগলের এক মুখপাত্র জানান, আজ সকাল থেকে গুগল প্লাস অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। ধীরে ধীরে সব অ্যাকাউন্ট বন্ধ করা হবে।
ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সঙ্গে প্রতিযোগিতার জন্য গুগল প্লাস চালু করেছিল সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি। কিন্তু কারিগরি ত্রুটির কারণে শেষ পর্যন্ত এটি বন্ধ ঘোষণা করতে হয়।
প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, গুগল প্লাসে যে পরিমাণ গ্রাহক প্রত্যাশা করা হয়েছিল তা পূরণ হয়নি। ফলে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া তথ্য ফাঁস হওয়ার একটি ঝুঁকি থাকায় এটি দ্রুততার সঙ্গে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ফাঁস হওয়ার ওই ঝুঁকিতে প্রায় ১ কোটি গ্রাহকের তথ্য ফাঁসের আশঙ্কা ছিল। গুগল কর্তৃপক্ষ এটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে গুগল প্লাস বন্ধের ঘোষণা দেয় এবং নিজেদের অ্যাকাউন্ট ডিলিট করার জন্য গ্রাহকদের আহ্বান জানায়।
গুগলের এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষ বলছে, এ মাসে গুগল প্লাস অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু হলেও এটা শেষ করতে কয়েক মাস লেগে যাবে। ধারণা করা হচ্ছে, আগস্টে পুরো প্রক্রিয়াটি শেষ হবে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাজধানীতে পিস্তল ও শর্টগানসহ গ্রেফতার ২
রাজধানীতে পিস্তল ও শর্টগানসহ গ্রেফতার ২
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু
রাজধানীতে দিনদুপুরে ৩৮ লাখ টাকা ছিনতাই: চার আসামি রিমান্ডে
রাজধানীতে দিনদুপুরে ৩৮ লাখ টাকা ছিনতাই: চার আসামি রিমান্ডে
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা