শনিবার রাজশাহীতে ই-কমার্স মেলা

রুশো রহমান
০৫ এপ্রিল ২০১৯, ২১:০০আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২১:০০

সংবাদ সম্মেলন ‘ই-কমার্সের ডাক’ প্রতিপাদ্য নিয়ে ৬ এপ্রিল (শনিবার) রাজশাহীর জেনারেল পোস্ট অফিস ভবনে বসছে ই-কমার্স মেলা। দিনব্যাপী এই মেলার যৌথ আয়োজক বাংলাদেশ ডাক বিভাগ ও ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব)।

শনিবার সকালে মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল। উপস্থিত থাকবেন রাজশাহী পোস্টাল একাডেমির অধ্যক্ষ মো: সিরাজ উদ্দিন এবং পোস্ট মাস্টার জেনারেল (উত্তরাঞ্চল) মো: শফিকুল আলম। শুক্রবার (৫ এপ্রিল) রাজশাহী জিপিও সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ই-ক্যাব’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল।

তিনি জানান, ই-কমার্সের ডাক মেলার টাইটেল স্পন্সর দারাজ। দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গনে থাকছে ৩১টি স্টল। এর মধ্যে ২টি প্যাভিলিয়ন ও ৩টি মিনি প্যাভিলিয়ন। মেলায় থাকছে নির্ভরযোগ্যতার সঙ্গে গ্রাম পর্যায়ে অনলাইনের ক্রয়কৃত পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় ই-নেটওয়ার্ক ই-পোস্ট, পড়ুয়াদের অতিপরিচিত অনলাইন শপ রকমারি.কম, দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের ই-কমার্স ভেঞ্চার শপুরা, ঘরকন্যাদের কাছে ঐতিহ্যবাহী ব্র্যান্ড সিঙ্গার, দেশেজুড়ে দ্রুত বিস্তার লাভ করা প্রিয়শপ, নারী উদ্যোক্তাদের ই-কমার্স উদ্যোগ জাতীয় তথ্য আপা, খাসফুড, রেসিজস্ট্রো, স্পিকলার, এএসএল কমার্জ, এটুআই, লেইসফিতা, ট্রাভেলমেট, গিকি সোশ্যাল, ফুডকর্নার, ইভ্যালি, ক্র্যাফট ভিশন, অন্যকিছু, ক্রিয়েটিভ আইটি’র মতো অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান।

আবদুল ওয়াহেদ বলেন, সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত উদ্যোক্তা-ভোক্তা এবং বিনিয়োগকারীদের জন্য মেলায় থাকছে বিষয় ভিত্তিক ৩টি সেমিনার। আর দিনব্যাপী মেলায় নানা চমক ও মূল্য ছাড়ে নিজেদের পরিবেশিত পণ্য ও সেবার পসরা তো থাকছেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী ডাকঘরের সিনিয়র পোস্ট মাস্টার জেনারেল আমিনুর রহমান, ই-ক্যাব মেলা আয়োজন কমিটির আহ্বায়ক আসিফ আহনাফ এবং স্পিকলার’র প্রতিষ্ঠাতা মঞ্জুরুল মামুন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ৩টি বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টায় ‘নারী উদ্যোক্তাদের ই-কমার্স সেবায় তথ্যআপা’, দুপুর আড়াইটায় ‘গ্রামীণ উদ্যোক্তাদের উন্নয়নে ই-কমার্স’ এবং বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে ‘ফেসবুকে বিজনেস’ শীর্ষক সেমিনার। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম