গ্রামীণফোনের ফোরজি গ্রাহক এক কোটি

টেক রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৯, ১৯:২৯আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৯:২৯

যেভাবে এক কোটি ফোরজি গ্রাহক পেল গ্রামীণফোন ১৪ মাসের মধ্যে ১ কোটি ফোরজি গ্রাহকের মাইলফলক অর্জন করেছে গ্রামীণফোন। গত বছরের ফেব্রুয়ারিতে ফোরজি উদ্বোধনের পর একই বছরের নভেম্বরেই ৫০ লাখ ফোরজি গ্রাহকের মাইলফলক অর্জন করে প্রতিষ্ঠানটি এবং এরপরে মাত্র পাঁচ মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটির ফোরজি গ্রাহক সংখ্যায় যুক্ত হয় আরও ৫০ লাখ। সোমবার গ্রামীণফোন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রামীণফোনের ডিসিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, এশিয়ার দেশগুলোর মধ্যে দ্রুত সময়ে ফোরজি প্রযুক্তি বিস্তারে বাংলাদেশ অন্যতম। একটি দেশ মোবাইল ব্রডব্যান্ড প্রযুক্তির বিস্তারের মাধ্যমে কত দ্রুত ডিজিটাইলাজেশনের দিকে এগিয়ে যেতে পারে এবং নতুন নতুন সম্ভাবনা তৈরি করতে পারে -বাংলাদেশ এখন তারই একটি উদাহরণ। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে ৩ কোটি ৭০ লাখের বেশি গ্রাহক গ্রামীণফোনের মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম