নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

আসির আহবাব নির্ঝর
০৮ এপ্রিল ২০১৯, ২০:২৬আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২০:২৬

হোয়াটসঅ্যাপ ভুয়া সংবাদ ছড়ানো ঠেকাতে সম্ভাব্য সব ধরনের কাজ করছে ফেসবুকের মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সম্প্রতি আরও উন্নত ‘প্রাইভেসি সেটিংস’ চালু করেছে প্রতিষ্ঠানটি। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য নতুন একটি ফিচারের পরীক্ষা চালাচ্ছে।
ভারতের প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ জানায়, হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য নতুন একটি ফিচার চালু করতে পুরোদমে কাজ করছে কর্তৃপক্ষ। এই ফিচারটির সাহায্যে খুব বেশি শেয়ার হচ্ছে এমন সব নিউজ লিংক ব্লক করে দেওয়া যাবে। কোন নিউজ লিংক সবচেয়ে বেশি শেয়ার হচ্ছে এটা জানার জন্য নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। দ্রুতই ফিচারটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে।
গেজেটস নাউ বলছে, দুটি ফিচারই পরীক্ষামূলক পর্যায়ে আছে। দুটোকেই হয়তো একসঙ্গে বাজারে ছাড়া হবে। তখন এ বিষয়ে ইতিবাচক সুবিধা পাবেন গ্রাহকরা। বিশেষ করে ভুয়া সংবাদ সহজেই চিহ্নিত করতে পারবেন এবং সেগুলো ছড়ানো বন্ধ করতে ভূমিকা রাখতে পারবেন। এই দুটি ফিচার এলে ব্যবহারকারীদের প্রতারিত হওয়ার হার অনেক কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম