রোবট কর্মীর দিকে ঝুঁকছে অ্যামাজন

মোখলেছুর রহমান
১৫ এপ্রিল ২০১৯, ২০:৫৩আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২০:৫৩

অ্যামাজন অ্যামাজন সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলোরাডো বোল্ডারের রোবটিকস স্টার্টআপ ক্যানভাস টেকনোলজিকে কিনে নিয়েছে। এই কোম্পানিটি মূলত অটোমেটেড কার্ট তৈরি করে যা গুদামে পণ্য আনা নেওয়ার কাজে ব্যবহার হয়।

টেকক্রাঞ্চের এক রিপোর্ট থেকে জানা যায়, ইতিমধ্যে কোম্পানি দু’টির মধ্যে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে।

অ্যামাজনের একজন মুখপাত্র এ চুক্তির কথা স্বীকারও করেছেন। তিনি জানান, ভবিষ্যতে একটি সাধারণ অভিপ্রায় নিয়ে কাজ করবে কোম্পানি দুটি যেখানে রোবটের পাশাপাশি মানুষও কাজ করবে। আমরা এই রোবোটিকস প্রযুক্তির সাহায্যে আমাদের কর্মীদের নিরাপত্তা এবং কর্মক্ষেত্রের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে চাই। তবে ঠিক কত টাকায় ক্যানভাস টেকনোলজিকে অধিগ্রহণ করলো অ্যামাজন সে বিষয়ে কোনও মন্তব্য করেনি অ্যামাজনের ওই মুখপাত্র।

সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম