ডোমেইন অ্যান্ড ওয়েব হোস্টিং সামিট শনিবার

টেক রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৯, ২০:৩১আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২০:৩১

সামিটের পোস্টার দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ডোমেইন অ্যান্ড ওয়েব হোস্টিং সামিট। বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার অ্যাসোসিয়েশন (বিডিএইচপিএ)-এর উদ্যোগে শনিবার (২৭ এপ্রিল) ঢাকার কারওয়ান বাজারের ইউটিসি ভবনে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘প্রথম ন্যাশনাল ডোমেইন অ্যান্ড ওয়েব হোস্টিং সামিট-২০১৯।
সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি আলমাস কবির। সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার অ্যাসোসিয়েশনের (বিডিএইচপিএ) সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া।
আয়োজকরা জানান, দেশের বাইরে থেকে আগত হোস্টিং ইন্ডাস্ট্রির একাধিক পেশাজীবী সম্মেলন বক্তব্য রাখবেন। সামিটে ডোমেইন ও ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির বিভিন্ন দিক যেমন- সম্ভাবনা ও সমস্যা, বাজার, পেশা ইত্যাদি নিয়ে একাধিক সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া অনুষ্ঠানস্থলে প্রায় ৩০টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হবে যেখানে তারা তাদের পণ্য ও সেবা দর্শনার্থীদের সামনে তুলে ধরবে।
সামিটের প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে আইক্যান অনুমোদিত ডোমেইন রেজিস্ট্রার rezistro.com

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম