বাংলালিংকের আয় বেড়েছে

টেক রিপোর্ট
০২ মে ২০১৯, ১৮:৪৫আপডেট : ০২ মে ২০১৯, ১৮:৪৫

বাংলালিংক এই বছরের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে মোবাইলফোন অপারেটর বাংলালিংকের। বৃহস্পতিবার (২ মে) অপারেটরটি তাদের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) ব্যবসায়িক ফল প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে দেখা গেছে আগের বছরের (২০১৮) প্রথম প্রান্তিকের তুলনায় বাংলালিংকের আয় ৪ দশমিক ৫ থেকে বেড়ে ৫ দশমিক ৪ শতাংশ হয়েছে।

বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস বলেন, প্রথম প্রান্তিকের ফলে বেশ কিছু উল্লেখযোগ্য উন্নতি করার পাশাপাশি গ্রাহকদের আস্থা বৃদ্ধির মাধ্যমে বাংলালিংক এই বছরটি ভালোভাবে শুরু করেছে। এছাড়া এই সময়ে আমাদের গ্রাহক সংখ্যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় বৃদ্ধি পেয়েছে ২.৪ শতাংশ।

তিনি জানান, ডাটা (ইন্টারনেট) থেকে বাংলালিংকের আয় কয়েক বছর ধরে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এই প্রান্তিকে আগের বছরের প্রথম ও শেষ প্রান্তিকের তুলনায় এই আয় বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ৩৬ ও ২৫.২ শতাংশ। মূলত স্মার্টফোনের ব্যবহার, ডাটা ব্যবহারের পরিমাণ এবং ডাটা ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির কারণে ডাটা থেকে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। গত বছর সবচেয়ে বেশি পরিমাণ স্পেকট্রাম কেনার ফলে আমাদের নেটওয়ার্কের মান ও পরিসর উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক