ওয়েব ট্র্যাকিং হিস্ট্রি মুছে ফেলবে গুগল

আসির আহবাব নির্ঝর
০২ মে ২০১৯, ২০:৪৬আপডেট : ০২ মে ২০১৯, ২০:৪৬

গুগল স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের ওয়েব এবং লোকেশন হিস্ট্রি ডিলিটের সুবিধা আনছে গুগল। দ্রুতই এই সুবিধাটি চালু করা হবে। নতুন এই সুবিধার মাধ্যমে তিন মাস পর পর গ্রাহকদের তথ্য ডিলিট হওয়ার কথা রয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নিজেদের তথ্য ডিলিটের সুযোগ এখনও গ্রাহকদের হাতে দিয়ে রেখেছে গুগল। এর মাধ্যমে গ্রাহকরা যেকোনও সময় এ সম্পর্কিত তথ্য ডিলিটের সুযোগ পান। বিশেষ করে গুগলের মালিকানাধীন ইউটিউব, ম্যাপ ও সার্চ ব্যবহারের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য।
এবার ব্যক্তিগত তথ্যের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ আনতে স্বয়ংক্রিয় ডিলিট পদ্ধতি চালুর উদ্যোগ নিলো গুগল। তিন মাস কিংবা ১৮ মাস পর পর নতুন এই ফিচার গ্রাহকদের তথ্য ডিলিট করতে পারে।
গুগল জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই টুল দেখা যাবে। এতে গ্রাহকরা অনেক বেশি উপকৃত হবেন। এতে গুগলের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ কিছুটা হলেও ঘুচবে।
গত বছরের নভেম্বরের গুগলের বিরুদ্ধে অভিযোগ ওঠে, গ্রাহকদের লোকেশন ট্র্যাক করছে তারা। অর্থাৎ গ্রাহকরা কোথায় যাচ্ছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করত গুগল। এমনকি লোকেশন হিস্ট্রি বন্ধ রাখলেও এ কাজটি করত তারা।

­­­

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সার সরবরাহ, মজুত ও বিতরণ মনিটরিংয়ে নিয়ন্ত্রণ কক্ষ গঠন
সার সরবরাহ, মজুত ও বিতরণ মনিটরিংয়ে নিয়ন্ত্রণ কক্ষ গঠন
রাখার জায়গা নেই, চাইলেও আর গাড়ি জব্দ করতে পারছে না পুলিশ
রাখার জায়গা নেই, চাইলেও আর গাড়ি জব্দ করতে পারছে না পুলিশ
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ক্রেমলিনঘনিষ্ঠ ব্যবসায়ীর টাকায় হয়েছিল ট্রাম্প জুনিয়রের বিয়ের উৎসব
ক্রেমলিনঘনিষ্ঠ ব্যবসায়ীর টাকায় হয়েছিল ট্রাম্প জুনিয়রের বিয়ের উৎসব
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে