ফেসবুকে আপ হওয়া স্মার্টফোনের কন্টাক্ট লিস্ট ডিলিট করবেন যেভাবে

মোখলেছুর রহমান
০৭ মে ২০১৯, ২০:৫৮আপডেট : ০৭ মে ২০১৯, ২০:৫৮

ফেসবুক প্রায়ই জেনে বা না জেনে আমরা স্মার্টফোনের কন্টাক্ট লিস্ট ফেসবুকে আপলোড করে ফেলি। সাম্প্রতিক সময়ে ফেসবুকে যে হারে ব্যবহারকারীদের নিরাপত্তা লংঘনের ঘটনা ঘটছে তাতে যেকোনও সময় ফেসবুকে আপলোড হওয়া এসব কন্টাক্ট লিস্ট বেহাত হয়ে যেতে পারে। তবে চাইলে ফেসবুক থেকে আপনি আপনার কন্টাক্ট লিস্ট মুছে ফেলতে পারেন। ফেসবুকে আপলোড করা আপনার স্মার্টফোনের কন্টাক্ট লিস্টটি মুছে ফেলতে এই ধাপগুলো অনুসরণ করুন।
আপনার ডেস্কটপ থেকে যেকোন একটি ব্রাউজার খুলুন। এবার ব্রাউজার থেকে https://www.facebook.com/mobile/facebook/contacts/ -এই ওয়েব পেজটি ভিজিট করুন। এক্ষেত্রে আপনি যদি ফেসবুক থেকে লগ আউট হয়ে থাকেন তাহলে আপনাকে নতুন করে লগ ইন করতে হতে পারে। ওয়েব পেজটিতে আপনি কন্টাক্টস, কলস এবং টেক্সট হিস্ট্রি অ্যান্ড ইনভাইটেশন সেন্ট- তিনটি ট্যাব দেখতে পাবেন। এই তিনটি ট্যাবের অধীনে থাকা ‘ডিলিট অল’ অপশনটিতে ক্লিক করুন। অপশনটিতে ক্লিক করার পর সিদ্ধান্তটি নিশ্চিত করার জন্য আপনাকে জিজ্ঞাসা করা হবে। ডিলিট এ ক্লিক করে আপনাকে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
প্রক্রিয়াটি সম্পন্ন করার পর ফেসবুক আপনাকে একটি মেসেজ পাঠাবে যে সব আপলোড করা কন্টাক্ট মুছে ফেলার জন্য আপনার অনুরোধটি প্রক্রিয়াধীন রয়েছে।এটি সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানানো হবে। আপনার কন্টাক্ট লিস্টের আকারের ওপর নির্ভর করে প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক মিনিট সময় লাগতে পারে।
সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম