যুক্তরাষ্ট্রে লিংকড ডেটা সম্মেলন শুরু

নুরুন্নবী চৌধুরী, বোস্টন (যুক্তরাষ্ট্র) থেকে
১১ মে ২০১৯, ০২:১৬আপডেট : ১১ মে ২০১৯, ০২:১৬

যুক্তরাষ্ট্রে লিংকড ডেটা সম্মেলন শুরু যুক্তরাষ্ট্রের বোস্টনে শুরু হয়েছে দুই দিনব্যাপী লিংকড ডেটা (এলডিফোর) সম্মেলন। শুক্রবার (১০ মে) স্থানীয় সময় সকালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জোসেফ বি মার্টিন সম্মেলন কেন্দ্রে সম্মেলনে শুরু হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের ডেটা নিয়ে কাজ করা অনেকেই যোগ দিয়েছেন।

মূলত লিংকড ডেটা কোন কোন বিষয়ে কীভাবে কাজ লাগতে পারে সে বিষয়গুলো নিয়েই সম্মেলনে নানা ধরনের পেপার প্রেজেন্টেশন, সেমিনার, কর্মশালা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুরুতে এলডিফোর শীর্ষক এ সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন সম্মেলনের কো-চেয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ল্যাথরোপ লাইব্রেরির ম্যানেজার মিশেল ফুটোরনিক।

তিনি বলেন, ‘সারাবিশ্বের লিংকড ডেটাকে কীভাবে নানা মাধ্যমে কাজে লাগানো যায় এ বিষয়ে দীর্ঘ গবেষণা চলছে। এ সম্মেলনের মাধ্যমে এমন বিষয়গুলো নিয়ে কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের অনেকেই অংশ নিয়েছেন এবং এ বিষয়ে নানা ধরনের কার্যক্রম যা এখন আছে এবং ভবিষ্যতে করা যাবে সে বিষয়গুলো নিয়ে নানা আলোচনা থাকবে।’

সম্মেলনের আরেকজন কো-চেয়ার কর্নেল ইউনিভার্সটি জ্যাসন কোভারি বলেন, ‘আমরা চেষ্টা করেছি লিংকড ডেটা নিয়ে কাজ করেন এমন মানুষদের এক ছাদের নীচে এক জায়গায় করার যেখানে লিংকড ডেটা ভবিষ্যৎতে আরো কোন কোন মাধ্যমে কীভাবে যুক্ত হতে পারে সে বিষয়গুলো জানা যায়।’ যুক্তরাষ্ট্রে লিংকড ডেটা সম্মেলন শুরু

সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী পর্ব শেষে একাধিক সেশন অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে লিংকড ডেটা ফর প্রোডাকশন, লিংকিং দ্য ওয়াল্ড নলেজ থ্রো উইকিডেটা-এ ভিশন ফর কানেক্টেড কালচারাল হেরিটেজ উইথ ক্রাউড, ইম্প্লেমেন্টিং স্কেমা ইন স্ট্যানফোর্ড ডিসকভারি ইনভারনমেন্ট, ইউটিলাইজড বিবলিউগ্রাফিক লিংকড ডেটা অ্যাড গুগল, ইত্যাদি।

সম্মেলনে যোগ দেওয়া যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি'র তথ্যপ্রযুক্তি সাংবাদিক ও ডেটা বিশেষজ্ঞ লিহ অ্যান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে ডেটা জার্নালিজমের বিষয়টিও বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে। এখানে ডেটাই যেহেতু মুখ্য বিষয় তাই লিংকড ডেটা কীভাবে ডেটা জার্নালিজমে সহায়তা করতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনায় যোগ দেওয়ার ইচ্ছে আছে।’

সম্মেলনের দ্বিতীয় দিন আগামীকাল রয়েছে একাধিক সেশন, সেমিনার ও কর্মশালা। বিকালে আনুষ্ঠানিক সমাপনীর মাধ্যমে শেষ হবে এ সম্মেলন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম