অংশীদারি কাজের বিষয়ে ঐকমত্য, লিংকড ডেটা সম্মেলনের সমাপ্তি

নুরুন্নবী চৌধুরী, বোস্টন (যুক্তরাষ্ট্র) থেকে
১২ মে ২০১৯, ০৪:৪০আপডেট : ১২ মে ২০১৯, ০৮:০৯

লিংকড ডেটা সম্মেলনের সমাপনী সেশন লিংকড ডেটা বিষয়ক নানা ধরনের আলোচনা, কর্মশালা এবং নতুন নানা ধরনের অংশীদারি কাজের বিষয়ে একমত হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে দুইদিনের আন্তর্জাতিক লিংকড ডেটা সম্মেলন। লিংকড ডেটা (এলডিফোর) শীর্ষক এ সম্মেলনটি গত শুক্রবার (১০ মে) যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জোসেফ বি মার্টিন সম্মেলন কেন্দ্রে শুরু হয়।

সম্মেলনে বিভিন্ন দেশের লিংকড ডেটা নিয়ে কাজ করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, লাইব্রেরি প্রফেশনাল, ওপেন সোর্স অ্যাডভোকেট, তথ্যপ্রযুক্তি বিষয়ক সাংবাদিকসহ অনেকেই যোগ দেন।

সম্মেলনে যোগ দেওয়া ইউনিভার্সিটি অব ওরিগনের ডিজিটাল মেটাডেটা লাইব্রেরিয়ান ও ওরিগন ডিজিটাল নিউজপেপার প্রোগ্রামের ম্যানেজার সারাহ ই সেমোর বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘এক ছাদের তলায় বিভিন্ন পেশাজীবীদের এমন সম্মেলনে সত্যিকার অর্থেই অনেক কিছু যেমন শেয়ার করার সুযোগ হয়, তেমনি জানারও সুযোগ ঘটে। ভালো লেগেছে সম্মেলনে যোগ দিয়ে।’ সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অপর একটি সম্মেলনে যোগ দেওয়ার কথা জানান তিনি।

সম্মেলনের শেষ দিনে দুপুরে অনুষ্ঠিত হয় বিশেষ তিনটি সেশন। প্রথম দিনে অংশগ্রহণকারীদের কাছ থেকে পছন্দের বিষয় জানতে চাওয়া হয়, যা নিয়ে পরদিন দুপুরে আয়োজন করা হয় বিশেষ সেশন। অংশগ্রহণকারীদের নানা পছন্দের মধ্য থেকে সবচেয়ে বেশি ভোট পাওয়া তিনটি বিষয় নিয়ে হয় উন্মুক্ত আলোচনা হয়। সেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সম্মেলনে যোগ দেওয়া যুক্তরাজ্যের ডাবলিন কোর মেটাডেটা ইনিশিয়েটিভের (ডিসিএমআই) পল ওয়াক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেকোনও ডিজিটাল ফাইলের জন্য মেটাডেটা খুবই গুরুত্বপূর্ণ। লিংকড ডেটার সঙ্গে মেটাডেটার দারুণ সম্পর্ক। সে বিষয়গুলো এবার কয়েকটি সেশনে আলোচনা হয়েছে।’

শেষ দিনে ভিডিও গেম কন্ট্রোলড ভকাবুলারি ইন উইকিডেটা, লিংকড ডেটা ডিসক্রিপশন ফর স্ক্যানড কার্টোগ্রাফিকস ম্যাটারিয়েলস, লিংকড ডেটা অ্যাপ ফর অথোরিটি কন্ট্রোল, মেকিং লিংকড ডেটা ডেভলপমেন্ট মোর ওপেন অ্যান্ড লেস সেন্ট্রালাইজড, আইডিয়েশন টু প্রটোটাইপ ইত্যাদি বিষয়ে ছিল বিশেষ পর্ব।

এছাড়া ছিল লিংকড ডেটা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ পর্ব। লিংকড ডেটা কীভাবে সাংবাদিকতায় সহায়তা করতে পারে সে বিষয়েও ছিল আলাদা সেশন।

সম্মেলনের কো-চেয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ল্যাথরোপ লাইব্রেরির ম্যানেজার মিশেল ফুটোরনিক জানান, এ ধরনের সম্মেলন আমরা নিয়মিত করার চেষ্টা করছি। যাতে করে বিশ্বের বিভিন্ন দেশের একই রকম কাজ করা মানুষদের আমরা একটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে পারি।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম