ওয়াইজিএল ইমপ্যাক্ট গ্রিনল্যান্ড এক্সপিডিশনে যোগ দেবেন পলক

টেক রিপোর্ট
২২ মে ২০১৯, ২০:১৪আপডেট : ২২ মে ২০১৯, ২০:১৪

এবারের সম্মেলন হচ্ছে গ্রিনল্যান্ডে বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ভবিষ্যৎ করণীয় ঠিক করতে গ্রিনল্যান্ডের ইলুলিসাত শহরে ২৩ মে শুরু হতে যাচ্ছে ৫ দিনব্যাপী ‘ইয়াং গ্লোবাল লিডারস (ওয়াইজিএল) ইম্প্যাক্ট গ্রিনল্যান্ড এক্সপিডিশন’ ২০১৯ শীর্ষক কর্মসূচি।  বাংলাদেশ কম কার্বন উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও সারাবিশ্বে শিল্পায়নের প্রভাব ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তার প্রভাব বাংলাদেশ ইতিমধ্যে প্রত্যক্ষ করতে শুরু করেছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ঝুঁকি ও তা নিরসনে বিশ্ব সম্প্রদায়ের করণীয় সম্পর্কে বিশ্বের তরুণ নেতৃবৃন্দের কাছে তুলে ধরবেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সম্মেলনে প্রতিমন্ত্রী পলক বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের পরিলক্ষিত হওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় অর্থায়নে ২০০৯ সালেই বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড একশান প্ল্যান সম্পর্কে অবহিত করবেন এবং এই প্ল্যানের সার্বিক বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের দায়বদ্ধতা ও সহযোগিতা কামনা করবেন। পাশাপাশি কীভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের এই স্থানীয় বৈশ্বিক সমস্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করা যায় তাও তিনি তুলে ধরবেন।

সুইজারল্যান্ডভিত্তিক ইয়ায় গ্লোবাল লিডারস ফোরামের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ২০ জন তরুণ নেতা গ্রিনল্যান্ডের ইলুলিসাত শহরে এবারের এই কর্মসূচিতে অংশ নেবেন। ওয়াইজিএল ইম্প্যাক্ট গ্রিনল্যান্ড এক্সপিডিশন শীর্ষক আয়োজনটি চলবে ২৭ মে পর্যন্ত।

উল্লেখ্য যে, আগামীর পৃথিবী রূপায়নে সম্ভাব্য অবদানের স্বীকৃতি হিসেবে সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান দ্য ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম ২০১৬ সালে জুনাইদ আহমেদ পলককে ইয়াং গ্লোবাল লিডার হিসেবে মনোনীত করেছে। সুইজারল্যান্ডভিত্তিক এই থিংকট্যাংক প্রতি বছরই সারা পৃথিবী থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে সফল ৪০ বছরের কম বয়সী ব্যক্তিবর্গকে পাঁচ বছরের জন্য এ সম্মাননা প্রদান করে থাকে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম