আরও দেরিতে আসবে গ্যালাক্সি ফোল্ড

আজরাফ আল মূতী
০১ জুন ২০১৯, ২০:৩৮আপডেট : ০১ জুন ২০১৯, ২০:৩৮

গ্যালাক্সি ফোল্ড নিজেদের নতুন গ্যালাক্সি ফোল্ড স্মার্টফোনটি বাজারে আনতে আরও সময় নিতে পারে স্যামসাং। জুনে বাজারে আসার কথা ছিল এ স্মার্টফোনটির। কিন্তু বর্তমান অবস্থায় ন্যূনতম জুলাই পর্যন্ত হলেও অপেক্ষা করতে হবে আগ্রহী ক্রেতাদের।

টেকটাইমস জানিয়েছে, নতুন এই স্মার্টফোনটি যাতে আরও টেকসই করা সম্ভব হয়, সেজন্যই বাড়তি সময় নিচ্ছে স্যামসাং। শুরু থেকে ক্রেতা ও প্রযুক্তিপ্রেমীরা আগ্রহী থাকলেও, সমস্যা শুরু হয় স্মার্টফোনটির রিভিউ ইউনিট নিয়ে। রিভিউয়ের জন্য গ্যালাক্সি ফোল্ড-এর কিছু সংখ্যক সেট পাঠানো হয়েছিল সাংবাদিকদের কাছে। পরবর্তীতে ধরা পড়লো দৈনন্দিন ব্যবহারে সহজেই ক্ষতি হচ্ছে নতুন এ স্মার্টফোনটির ইনার ডিসপ্লের। ফলে ঠিকমতো কাজ করছে না ফোনটি।

এ ইস্যুতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক পণ্য বিক্রেতা বেস্ট বাই গ্যালাক্সি ফোল্ডের আগের সব প্রি-অর্ডার বাতিল করেছে। এদিকে, স্যামসাংয়ের প্রধান নির্বাহী ডিজে কোহ ক্রেতাদের আশ্বস্ত করেছেন যে বাজারে আনতে খুব বেশি সময় নেবেন না তারা। তবে নির্ধারিত কোনও দিন তারিখ এখনও জানাননি তিনি।  

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম