আবারও মুনাফায় ফিরছে মটোরোলা

আসির আহবাব নির্ঝর
০১ জুন ২০১৯, ২০:৪৮আপডেট : ০১ জুন ২০১৯, ২০:৪৮

মটো জি-৭ প্রত্যাশা অনুযায়ী মুনাফা অর্জন করতে পারছে না স্মার্টফোন শিল্প। শুধু তাই নয়, অনেক প্রতিষ্ঠান নাকি মুনাফার মুখই দেখছে না। সেদিক থেকে ব্যতিক্রমী অবস্থানে আছে মটোরোলা। মটোরোলার মালিকানা প্রতিষ্ঠান লেনেভো এমনটিই জানিয়েছে।

প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম সিনেটের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর সব মিলিয়ে মটোরোলা মুনাফাই করেছে। আর গত দুই ত্রৈমাসিকেও টানা মুনাফা করেছে তারা যা প্রতিষ্ঠানটিকে আবারও নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।

যে দুই ত্রৈমাসিকে মটোরোলা টানা মুনাফা করেছে তখন মটো জি-৭ এবং মটো জেড-৩ বাজারে ছাড়া হয়। এই দুটি স্মার্টফোনের কারণেই টানা পাঁচটি ত্রৈমাসিক বা প্রায় দেড় বছর পর প্রবৃদ্ধি বাড়ে প্রতিষ্ঠানটির।

মটোরোলার অনেক বড় একটা ইতিহাস আছে। ২০১২ সালে ৫ বিলিয়ন ডলারে প্রতিষ্ঠানটিকে কিনে নেয় গুগল। এরপর ২০১৪ সালে মাত্র ২ দশমিক ৯১ বিলিয়ন ডলারের বিনিময়ে লেনেভোর কাছে বিক্রি করে দেয়। তখন থেকে লেনেভোর অধীনেই আছে মটোরোলা।

তারা এখন একের পর এক নতুন মডেলের স্মার্টফোন বাজারে ছাড়ছে। আর এ কারণেই মটোরোলা আবারও মুনাফার জগতে ফিরছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম