হোয়াটসঅ্যাপের ত্রুটি ধরে পুরস্কার পেলেন ভারতীয় তরুণ

তাহসিনা হাসান
১১ জুন ২০১৯, ২১:০৮আপডেট : ১১ জুন ২০১৯, ২১:০৮

হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের একটি ত্রুটি ধরিয়ে দিয়ে ফেসবুক থেকে পুরস্কার পেয়েছেন ভারতীয় এক তরুণ। জোনেল সৌগাইজাম নামের ২২ বছর বয়সী ওই তুরণ দেশটি মণিপুর রাজ্যের বাসিন্দা।
ভারতীয় প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, জোনেল যে ত্রুটি ধরেছেন সেটি মূলত ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক। এই ত্রুটির সাহায্যে যেকারও গোপনীয়তা হুমকির মধ্যে পড়ার ঝুঁকি ছিল।
জোনেল সৌগাইজাম মূলত একজন সিভিল ইঞ্জিনিয়ার। সম্প্রতি ফেসবুক থেকে পুরস্কার পাওয়ার বিষয়টি জানিয়ে তিনি বলেন, ফেসবুক আমাকে পুরস্কার হিসেবে ৫ হাজার ডলার দিয়েছে এবং ‘ফেসবুক হল অব ফেম ২০১৯’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
এ বছর এখন পর্যন্ত ‘ফেসবুক হল অব ফেম ২০১৯’ তালিকায় ৯৪ জন স্থান পেয়েছেন। এরমধ্যে ভারতীয় এই তরুণ ১৬ নম্বরে অবস্থান করছেন।
হোয়াটসঅ্যাপের এই ত্রুটি সম্পর্কে জোনেল সৌগাইজাম ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-কে বলেন, এই ত্রুটির মাধ্যমে হোয়াটসঅ্যাপের অডিও কলকে রিসিভারের অনুমতি ছাড়াই ভিডিও কলে রূপান্তর করা যায়। এর মাধ্যমে কলার কোনও ধরনের অনুমতি ছাড়াই দেখতে পারেন রিসিভার কী করছে।
এই ত্রুটি খুঁজে পাওয়ার পর মার্চ মাসে ফেসবুকের বাগ বাউন্টি প্রোগ্রামে এটি জমা দেন জোনেল। অবশেষে ফেসবুক তার কাজের স্বীকৃতি দিলো এবং পুরস্কৃত করলো।
প্রসঙ্গত, বাগ বাউন্টি হলো এমন একটি বিষয় যার মাধ্যমে কোনও প্রোগ্রামে ত্রুটি খুঁজে পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। বিশ্বের যেকোনও প্রান্তের যেকেউ ত্রুটি বের করে এই পুরস্কার পেতে পারেন।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম