ডিপফেক ভিডিওর কারণে ছড়িয়ে পড়তে পারে সহিংসতা

সাদিয়া ইসলাম
১৪ জুন ২০১৯, ২০:৪৯আপডেট : ১৪ জুন ২০১৯, ২০:৪৯

ডিপ ফেক ডিপফেক ভিডিওর কারণে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে এক শুনানিতে এই সতর্কবার্তার বিষয়টি উঠে আসে।

শুনানিতে বিশেষজ্ঞরা বলেন, জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয় এমন কাউকে ব্যবহার করে ডিপফেক ভিডিও তৈরি করা হলে স্বাভাবিকভাবেই তা বড় ধরনের প্রভাব ফেলবে। আর ওই ডিপফেক ভিডিও যদি নেতিবাচক কিছু নিয়ে তৈরি করা হয় তাহলে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।

ডিপফেক ভিডিও হলো মূলত নকল এক ধরনের ভিডিও যাতে নির্দিষ্ট ব্যক্তির মুখভঙ্গি নকল করা হয় কিন্তু আড়ালে বক্তব্য দেন অন্যকেউ। আরও সহজভাবে বললে ধরা যাক, আপনার কোনও ফুটেজ কেউ নিলো এবং সেখানে আপনার বলা বক্তব্য ব্যবহার না করে মনগড়া বক্তব্য দিয়ে দিলো। এক্ষেত্রে আপনার মুখভঙ্গিকে ওই বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ রাখা হবে যেন কেউ বুঝতে না পারে।

অর্থাৎ, ডিপফেক ভিডিও হলো এমন ভিডিও যাতে নির্দিষ্ট বক্তা থাকবেন ঠিকই কিন্তু এমন সব বক্তব্য জুড়ে দেয়া হবে যা তিনি কখনোই বলেননি। ফলে ওই নির্দিষ্ট ব্যক্তির অনুসারীরা ভুল পথে পরিচালিত হবে।

ডিপফেক ভিডিওর ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি ইনস্টিটিউটের কর্মকর্তা ক্লিন্ট ওয়াটস বলেন, এসব ভিডিওর কারণে জননিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এজন্য বিষয়টি নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

কয়েকদিন ধরেই ডিপফেক ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের এ ধরনের ভিডিও প্রকাশিত হয়েছে। যদিও এটি ফেসবুক থেকে সরাবে না বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: ইন্টারনেট

 

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম