আসছে স্যামসাংয়ের নতুন ৩ স্মার্টফোন

আজরাফ আল মূতী
১৪ জুন ২০১৯, ২০:৫৭আপডেট : ১৪ জুন ২০১৯, ২০:৫৭

এ৫০ ফোন আসছে গ্যালাক্সি ‘এ’ সিরিজের নতুন তিনটি সেট বাজারে আনতে যাচ্ছে স্যামসাং। জুন মাসেই যুক্তরাষ্ট্রের বাজারে গ্যালক্সি এ১০ই, এ২০ এবং এ৫০ অবমুক্ত করবে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সাইট টেকটাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাংয়ের নতুন তিনটি স্মার্টফোনই মধ্যবর্তী ঘরানার।

স্মার্টফোন তিনটির মধ্যে দাম ও হার্ডওয়্যার স্পেসিফিকেশনের দিক থেকে এগিয়ে রয়েছে গ্যালাক্সি এ৫০। এতে রয়েছে ২৩৪০ বাই ১০৮০ রেজুলেশনের ৬.৪ ইঞ্চি এফএইচডি সুপার অ্যামোলেড (এএমওএলইডি) ইনফিনিটি-ইউ ডিসপ্লে, ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, তিনটি ব্যাক ও একটি ফ্রন্ট ক্যামেরা ও ৪ হাজার মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। গ্যালাক্সি এ৫০-এর দাম ৩৪৯ দশমিক ৯৯ ডলার।

অন্যদিকে, গ্যালাক্সি এ২০-তে রয়েছে ১৫৬০ বাই ৭২০ রেজুলেশনের ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড (এএমওএলইডি) ইনফিনিটি-ভি ডিসপ্লে, ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৪ হাজার মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, ১৩ ও ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই সেটটির দাম ২৪৯ দশমিক ৯৯ ডলার।

আর সাশ্রয়ী গ্যালাক্সি এ১০ই-তে রয়েছে ৫.৮৩ ইঞ্চি ইনফিনিটি-ভি ডিসপ্লে, ৩ হাজার মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এর দাম ১৭৯ দশমিক ৯৯ ডলার। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম