মোবাইল ব্যাংকিংয়ে ব্যালেন্স চেক করতে দিতে হবে ৪০ পয়সা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৯, ১৯:২৮আপডেট : ১৭ জুন ২০১৯, ১৯:৩৮

মোবাইল ব্যাংকিং (ছবি: ইন্টারনেট থেকে)

বিকাশ, রকেট, নগদ, ইউক্যাশ, টি-ক্যাশ, শিওর ক্যাশ ইত্যাদি মোবাইল ব্যাংকিংয়ে হিসাবের ব্যালেন্স জানতে এখন থেকে  চার্জ দিতে হবে। এতোদিন এই সেবা বিনামূল্যে পাওয়া গেলেও এখন এর জন্য গ্রাহককে ৪০ পয়সা করে দিতে হবে।

ফলে মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণে গ্রাহকের খরচ বাড়বে। গত ১৩ জুন এ বিষয়ে নির্দেশনা জারি করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি।

নির্দেশনায় বলা হয়েছে, গ্রাহকের প্রতিবারের লেনদেন, ব্যালেন্স চেক, স্টেটমেন্ট দেখা ইত্যাদিকে পৃথক একটি সেশন (আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা- ইউএসএসডি) ধরা হবে। প্রতিটি সেশনের মেয়াদ ৯০ সেকেন্ড। পৃথক পৃথক সেশনের জন্য গ্রাহককে মোবাইল ফোন অপারেটরগুলোকে ৮৫ পয়সা করে দিতে হবে। প্রতিটি সেশনে এসএমএস থাকবে দুটো।

মোবাইল ব্যাংকিং সেবা দিতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অপারেটরগুলো (এমএফএস) মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে। নেটওয়ার্ক ব্যবহারের জন্যই অর্থ দিতে হবে এমএফএস অপারেটরগুলোকে।

/এইচএএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম