জিমেইলে পরিবর্তন ২ জুলাই

মোখলেছুর রহমান
১৭ জুন ২০১৯, ২০:৫৪আপডেট : ১৭ জুন ২০১৯, ২০:৫৪

গুগল জিমেইলে কিছু ডাইনামিক ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছিল গুগল। গুগলের এই ঘোষণাটি কার্যকর হতে যাচ্ছে আগামী ২ জুলাই।
ঘোষণা অনুযায়ী জিমেইল ব্যবহারকারীরা তাদের কাছে আসা এবং উত্তর পাঠানো মেইলগুলোতে কিছু পরিবর্তন দেখতে পাবেন। বোল্ড টেক্সট দেখে গুগল ডাইনামিক ই-মেইল শনাক্ত করতে পারবে।
গুগল এক ব্লগপোস্টে জানিয়েছে, ডাইনামিক ই-মেইল সব জিমেইল ব্যবহারকারীর জন্য চালু হবে। অর্থাৎ জিমেইল ব্যবহারকারীরা বাই ডিফল্ট এই ডাইনামিক ই-মেইলগুলো দেখতে পাবেন।
ডাইনামিক ই-মেইলগুলোর ক্ষেত্রে ব্যবহারকারীরা সহজেই সরাসরি বার্তাটির মধ্যে থেকে পদক্ষেপ নিতে পারবেন। যেমন যেকোনও ইভেন্টে রেসপন্স করতে পারবে, যেকোনও ক্যাটালগ ব্রাউজ করতে পারবে এবং যেকোন মন্তব্যের জবাব দিতে পারবে।
উদাহরণস্বরূপ, ব্যবহারকারী যদি কোনও গুগল ডকে মন্তব্য করতে চান, সেক্ষেত্রে তার কোন ব্যক্তির কাছ থেকে মন্তব্য উল্লেখ পূর্বক পৃথক ই-মেইল বিজ্ঞপ্তি পেতে হবে না। ডাইনামিক জিমেইলে আপ-টু-ডেট থ্রেড দেখতে পাবে যেখানে তারা টেক্সটের মধ্য থেকেই উত্তর দিতে পারবে এবং যেকোনও বিষয়ের সমাধান সমাধান দিতে পারবে।
তবে এজন্য ব্যবহাকারীদের কিছু নির্দেশিকা অনুসরণ করতে হবে। ডাইনামিক ইমেইল চালু করতে প্রথমে জি-মেইলে সাইন ইন করতে হবে। এরপর ওপরের ডানদিকে থাকা সেটিংস থেকে ডাইনামিক ই-মেইল চালু করা যাবে।

সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম