বড় পর্দার ল্যাপটপ নিয়ে আসছে অ্যাপল

মোখলেছুর রহমান
২৪ জুন ২০১৯, ২১:১৬আপডেট : ২৪ জুন ২০১৯, ২১:১৬

বড় পর্দার ল্যাপটপ আনছে অ্যাপল ১৬ ইঞ্চি পর্দার ম্যাকবুক প্রো আনার পরিকল্পনা করছে অ্যাপল। আগামী সেপ্টেম্বরে এটি বাজারে অবমুক্ত করা হতে পারে। এটি হবে এখন পর্যন্ত সবচেয়ে পর্দার ল্যাপটপ।

গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিটের বিশ্লেষক জেফ লিনের এক রিপোর্ট অনুযায়ী ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রোতে ৩০৭২ বাই ১৯২০ পিক্সেল রেজুলেশনের একটি টিএফটি-এলসিডি ডিসপ্লে থাকবে। অ্যাপল ল্যাপটপের এই পর্দাটি সরবরাহ করবে এলজি ডিসপ্লে।

ফোর্বসকে পাঠানো এক ই-মেইলে লিন বলেন, আমরা আশা করছি কোনও অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে অ্যাপল আগামী ১৯ সেপ্টেম্বর অ্যাপল ইভেন্টে ল্যাপটপটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হবে।

এছাড়া লিন পূর্বাভাস দিয়েছেন আগামী সেপ্টেম্বরে দ্রুতগতির প্রসেসরের একটি নতুন ম্যাকবুক এয়ার ল্যাপটপ চালু করবে অ্যাপল। ফোর্বসের প্রতিবেদনেও বলা হয়েছে সেপ্টেম্বরে অ্যাপল তাদের নতুন ম্যাক ওএস ক্যাটেলিনা এবং নতুন প্রসেসরের ১৩.৩ ইঞ্চি ম্যাকবুক প্রো এবং রেটিনা ম্যাকবুক এয়ারকে আপডেট করার পরিকল্পনা করছে।

সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম