২ কোটি চাকরি দখল করবে রোবট

আসির আহবাব নির্ঝর
২৬ জুন ২০১৯, ২০:৫৭আপডেট : ২৬ জুন ২০১৯, ২০:৫৭

কারখানায় কাজ করছে রোবট ২০৩০ সালের মধ্যে ২ কোটিরও বেশি চাকরি দখল করে নেবে রোবট। তবে শুধু কারখানার চাকরিই তাদের দখলে যাবে। গবেষণা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনোমিক্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গবেষণা প্রতিষ্ঠানটির বরাত দিয়ে বিবিসি জানায়, এসব জায়গা থেকে যারা চাকরি হারাবে তারা সেবা খাতেও যেতে পারবে না। কারণ, সেবা খাতও এখন স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে। ফলে চাকরির সুযোগ কমছে সেখানেও।
তবে সবকিছু স্বয়ংক্রিয় হয়ে যাওয়ার কারণে অনেক চাকরি রোবটের দখলে চলে যাওয়ায় হতাশ হওয়ার কিছু নাই। অক্সফোর্ড ইকোনোমিক্স বলছে, স্বয়ংক্রিয় হওয়ার কারণে চাকরির সুযোগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে।
গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, যেসব অঞ্চলে মানুষের দক্ষতা কম, অর্থনীতি দুর্বল এবং উচ্চ বেকারত্বের হার বিদ্যমান ওইসব অঞ্চলে স্বয়ংক্রিয় ব্যবস্থার কারণে মানুষের চাকরি হারানোর সম্ভাবনা বেশি। উৎপাদন খাত থেকে যারা চাকরি হারাচ্ছে বা হারাবে তারা পরিবহন, অবকাঠামো, ব্যবস্থাপনা, অফিস ও প্রশাসন ইত্যাদি কাজে যুক্ত হবে।
রোবট শুধু উৎপাদন খাতেই বেশি জায়গা দখল করবে। কেননা, এখানে মস্তিষ্কের কোনও কাজ নেই। তবে যেখানে বুদ্ধি দিয়ে কাজ করতে হয় সেসব ক্ষেত্রে কখনোই রোবট জায়গা দখল করতে পারবে না বলে উল্লেখ করেছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে লড়াই করে বাংলাদেশের হার
৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে লড়াই করে বাংলাদেশের হার
জন্মদিনে অক্ষয়ের চমক, ‘হাইওয়ান’-এ দেখা যাবে নতুন রূপ
জন্মদিনে অক্ষয়ের চমক, ‘হাইওয়ান’-এ দেখা যাবে নতুন রূপ
বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারে নীতিমালা তৈরির পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের 
বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারে নীতিমালা তৈরির পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি