নতুন ম্যাক প্রো তৈরি হবে চীনে

আজরাফ আল মূতী
৩০ জুন ২০১৯, ২০:০৭আপডেট : ৩০ জুন ২০১৯, ২১:৫৫

ম্যাক প্রো

যুক্তরাষ্ট্রে নয়, চীনে তৈরি হবে অ্যাপলের ৬ হাজার ডলারের নতুন ম্যাক প্রো। প্রযুক্তি প্রতিষ্ঠানটির নতুন এই সিদ্ধান্ত কিছুটা অবাক করার মতোই। কারণ, যুক্তরাষ্ট্রে ম্যাক প্রো তৈরির বিষয়টি নিয়ে বরাবরই বাজারে বড়াই করেছে অ্যাপল। নিজেদের সিংহভাগ পণ্য চীনে তৈরি হলেও এই পণ্যটিকে এতদিন যুক্তরাষ্ট্রের বাইরে যেতে দেয়নি প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বড় ধরনের পণ্য উৎপাদনের ইতি টানছে অ্যাপল। এরইমধ্যে ম্যাক প্রো উৎপাদনের জন্য কোয়ান্টা কম্পিউটার ইনকরপোরেটের সঙ্গে কথা বলা হয়েছে এবং উৎপাদন সাইট হিসেবে সাংহাইয়ের বাইরের একটি কারখানা নির্বাচন করা হয়েছে। এর আগে ওই কারখানাটিতে শুধু ম্যাকবুক ও অ্যাপল স্মার্টওয়াচ তৈরি হতো বলে জানিয়েছে এনগেজেট।

অ্যাপলের নতুন এ সিদ্ধান্তের ফলে ম্যাক প্রো কিনতে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের বাড়তি কর গুনতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, চীন থেকে আমদানি হওয়া প্রতিটি পণ্যে ২৫ শতাংশ কর যোগ করার পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন।

/এইচএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম