টিকটকের মাধ্যমে হারানো স্বামীকে খুঁজে পেলেন এক নারী

আসির আহবাব নির্ঝর
০৩ জুলাই ২০১৯, ২০:২৪আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২০:৪৬

টিকটক ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক আপনি পছন্দ করতে পারেন আবার নাও পারেন। তবে এই অ্যাপটিই আশীর্বাদ হয়ে উঠেছে ভারতের তামিলনাড়ুর এক নারীর জন্য। টিকটকের সাহায্যে হারানো স্বামীকে খুঁজে পেয়েছেন তিনি।
ভারতীয় প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, ওই নারীর স্বামী তিন বছর আগে হারিয়ে যান। তার নাম সুরেশ। তিনি ২০১৬ সালে তামিলনাড়ুর কৃষ্ণাগিরিতে দুই সন্তান এবং স্ত্রীকে রেখে চলে যান। এরপর অসহায় স্ত্রী স্বামীকে বিভিন্ন জায়গায় খুঁজেছেন এবং শেষে স্থানীয় থানায় অভিযোগ করেন। এতকিছুর পরও স্বামীকে খুঁজে পাননি তিনি।
তিন বছর পর স্বামী হারানো নারীর আত্মীয়রা টিকটকে একটি ভিডিওতে সুরেশের মতো একজনকে দেখতে পায়। এরপর তারা দ্রুত বিষয়টি ওই নারীকে জানায়। ভিডিও দেখে ওই নারী নিশ্চিত করেন, এটা তার স্বামী। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে সুরেশকে খুঁজে বের করেন তারা।
অনুসন্ধানে পুলিশ জানতে পারে, ঘরের ইস্যু নিয়ে ২০১৬ সালে রাগ করে বাড়ি ছেড়ে চলে যান সুরেশ। এরপর তিনি তামিলনাড়ুর হশুর শহরে মেকানিক হিসেবে একটি কাজ পান। সেখানে অন্য একটি সম্পর্কে জড়ান সুরেশ। পরে দুজন মিলে টিকটকে ভিডিও আপলোড দেন। তাদের এই ভিডিও এবং সম্পর্কের সূত্র ধরেই সুরেশকে খুঁজে বের করে পুলিশ।

/এইচএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম