হয়রানি রোধে ইনস্টাগ্রামের নতুন ফিল্টার

আজরাফ আল মূতী
০৯ জুলাই ২০১৯, ১৫:২০আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৫:৪০

হয়রানি রোধে ইনস্টাগ্রামের নতুন ফিল্টার

অনলাইনে হয়রানি রোধে দুটি নতুন ফিল্টার নিয়ে এসেছে ইনস্টাগ্রাম। প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে, প্রথম ফিল্টারটি ব্যবহার করে নেতিবাচক মন্তব্য না করার বিষয়ে সাবধান করা যাবে মন্তব্যকারীদের। আর দ্বিতীয় ফিল্টারটির সাহায্যে ঝামেলা সৃষ্টি করতে পারে—এমন ফলোয়ারদের মন্তব্য পর্যালোচনার জন্য আটকে রাখা সম্ভব হবে।

এসব ছাড়াও দ্বিতীয় ফিল্টারটির সাহায্যে আগে থেকেই এ ধরনের ফলোয়ারদের একটি তালিকা তৈরি করে রাখতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। এতে করে ওই ব্যবহারকারী ঠিক কখন লগ-ইন করছেন বা তিনি তালিকায় থাকা ফলোয়ারদের পাঠানো ডিরেক্ট মেসেজ পড়েছেন কিনা, এসব তথ্যও গোপন থাকবে। নতুন ফিল্টার দুটি সম্পর্কে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোজেরি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘অনলাইনে হয়রানি রোধে ইন্ডাস্ট্রির যেকোনও লড়াইয়ে ভূমিকা রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এজন্যই আমরা সম্পূর্ণ ইনস্টাগ্রাম এক্সপেরিয়েন্সের ব্যাপারে নতুন করে ভাবছি।’

এদিকে, এনগেজেট জানিয়েছে, অতীতেও অনলাইন হয়রানি রোধে নেতিবাচক মন্তব্য ফিল্টার আউট করার মতো ফিচার নিয়ে এসেছিল ইনস্টাগ্রাম। এ বিষয়ে মোজেরির ভাষ্য হচ্ছে, ‘অনলাইন হয়রানি রোধে নেওয়া সিদ্ধান্তের কারণে যদি মানুষ ইনস্টাগ্রাম কম ব্যবহার করে, তাতে কোনও সমস্যা নেই। নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিই গুরুত্বপূর্ণ।’

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম