ওয়াটারপ্রুফ এয়ারপড আনছে অ্যাপল

আসির আহবাব নির্ঝর
১১ জুলাই ২০১৯, ০০:১৮আপডেট : ১১ জুলাই ২০১৯, ০০:২১

অ্যাপল লোগো

সেপ্টেম্বরে নতুন মডেলের আইফোন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আইফোনের সঙ্গে পরবর্তী জেনারেশনের এয়ারপডও আনবে অ্যাপল। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এমনটিই বলা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, অ্যাপলের পরবর্তী এয়ারপড সেপ্টেম্বরের দিকে আসবে। এটা হবে ওয়াটারপ্রুফ। অর্থাৎ, পানিতে পড়লেও কোনও সমস্যা হবে না এই এয়ারপডের। একইসঙ্গে এর দামও বাড়বে।

এর আগে ২০১৮ সালে প্রকাশিত একাধিক প্রতিবেদনেও অ্যাপলের এয়ারপড সম্পর্কে এমন পূর্বাভাস দেওয়া হয়েছিল। তখন ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, এয়ারপড-থ্রি বাজারে নিয়ে আসতে কাজ করছে গুগল। এটা ওয়াটারপ্রুফ প্রযুক্তির হবে।

অ্যাপলের কার্যক্রম পর্যবেক্ষণ করে এমন কিছু প্রতিষ্ঠান বলছে, এবার এয়ারপডের দুটি ভার্সন নিয়ে আসবে অ্যাপল। চলতি বছরের শেষে দিকে অথবা আগামী বছরের শুরুর দিকে এগুলো বাজারে আসবে।

দুটি ভার্সনের মধ্যে একটিতে সম্পূর্ণ নতুন সব সুবিধা থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি সুবিধা হলো ওয়াটারপ্রুফ এবং নয়েজ ক্যান্সেলেশন। অন্য ভার্সনটি আগের এয়ারপডগুলোর মতোই হবে। তবে দুটি ভার্সনের মধ্যে দামের পার্থক্য কেমন হবে তা নিশ্চিত করেনি পর্যবেক্ষণ প্রতিষ্ঠানগুলো।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম