ফ্লাইটে নেওয়া যাবে না ম্যাকবুক প্রো

আজরাফ আল মূতী
১৫ আগস্ট ২০১৯, ০২:১১আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ০২:১২

ফ্লাইটে নেওয়া যাবে না ম্যাকবুক প্রো

নিরাপত্তার স্বার্থে ২০১৫ মডেলের ম্যাকবুক প্রো নিয়ে ফ্লাইটে উঠতে পারবেন না যাত্রীরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনেস্ট্রশন (এফএএ) এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট। এমনকি এই মডেলের ম্যাকবুকের ব্যাপারে খেয়াল রাখার জন্য প্রথম সারির প্রধান কিছু এয়ারলাইন্সকেও সতর্ক করেছে এফএএ।

এনগেজেট জানিয়েছে, অ্যাপলের ২০১৫ সালের প্রো মডেলের ম্যাকবুকগুলোতে ব্যাটারি সংক্রান্ত ত্রুটি রয়েছে। বিশেষ করে সেপ্টেম্বর ২০১৫ থেকে ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত বাজারে আসা ম্যাকবুক প্রো-তে এই সমস্যা দেখা গেছে। অবস্থা এতোটাই খারাপ যে, ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা পর্যন্ত রয়েছে। সমস্যাটির ব্যাপারে এ বছরের জুন মাসেই ব্যবহারকারীদের জানিয়েছে অ্যাপল। এর সমাধানেও কাজ করছে প্রতিষ্ঠানটি।

মূলত এই ব্যাটারি সমস্যার কারণেই ফ্লাইটে ম্যাকবুক প্রো নিয়ে ওঠার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে এফএএ। এ বিষয়ে প্রধান এয়ারলাইন্সগুলোকে ২০১৬ সালের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। ওই নির্দেশনা অনুসারে- যাত্রীর সঙ্গে তো নেওয়াই যাবে না, কার্গোতেও নেওয়া যাবে না এ ধরনের ম্যাকবুক। তবে এনগেজেট জানিয়েছে, ব্যাটারি পরিবর্তন করা হলে সঙ্গে নেওয়া যাবে ম্যাকবুক প্রো।

/এইচএএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম