থিম বদলানোর ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

তাহসিনা হাসান
৩১ আগস্ট ২০১৯, ১২:৩০আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১২:৩০

হোয়াটসঅ্যাপ ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন আরেকটি ফিচার চালু করতে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন এক প্রতিবেদনে জানিয়েছে, কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ নিজেদের ওয়েববেজড প্ল্যাটফর্ম বদল করার কথা জানিয়েছিল। এছাড়া গ্রুপ স্টিকারের মতো ফিচার আনার জন্য কাজ করছিল বলেও জানায় তারা।

এবার হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্যবহারকারীদের জন্য এমন একটি ফিচার আনতে যাচ্ছে যার মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপের থিম বদলাতে পারবেন। এর মাধ্যমে একেবারেই ভিন্ন অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা।

ডাব্লিউএ বেটা ইনফোর এক প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপ এখন কাস্টম থিম নিয়ে কাজ করছে। শুরুতে প্রতিষ্ঠানটি মাল্টিপল থিম নিয়ে আসবে যা আপনি ব্যবহার করতে পারবেন। এতদিন ব্যবহারকারীরা শুধু হোয়াটসঅ্যাপ চ্যাটের ব্যাকগ্রাউন্ড বদলাতে পারতো।

কিন্তু নতুন এই ফিচারের মাধ্যমে সম্পূর্ণ থিম পাল্টে ফেলা যাবে। হোয়াটসঅ্যাপের নতুন এই থিম কাস্টমাইজ ফিচারের সঙ্গেই হয়তো ডার্ক মোড ফিচারটিও আসবে। তবে ঠিক কবে নাগাদ ব্যবহারকারীরা এগুলো ব্যবহার করতে পারবেন সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম