যুক্তরাজ্যের স্কুলে মোবাইলফোন নিষিদ্ধ চান অর্ধেক বাবা-মা

আসির আহবাব নির্ঝর
০১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪২

মোবাইলের ব্যবহার যুক্তরাজ্যের প্রায় অর্ধেক (৪৯ শতাংশ) বাবা-মা তাদের সন্তানদের স্কুলে মোবাইলফোন নিষিদ্ধ চান। সম্প্রতি ইউ-সুইচ নামের একটি প্রতিষ্ঠানের গবেষণা থেকে এ তথ্য বেরিয়ে এসেছে।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, গবেষণায় অংশ নেওয়া প্রতি ৮ জনের মধ্যে একজন অভিভাবক জানিয়েছেন, তাদের সন্তানদের স্কুল এরই মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে।
সবমিলিয়ে ১ হাজার জনের ওপর এই গবেষণা পরিচালনা করা হয়। গবেষণায় দেখা গেছে, শিক্ষার্থীরা স্কুলে যেসব গ্যাজেট নিয়ে যায় সেগুলোর প্রতিটির গড় দাম ৩৭০ পাউন্ড।
অবশ্য কিছু অভিভাবক মোবাইলফোন নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা বলছেন, মোবাইলফোন নিষিদ্ধ করা হলে নিজেদের কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা শিখতে পারবে না শিশুরা। যার কারণে ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে।
গবেষণা ফল বলছে, শিশুরা যে স্মার্টফোন বা গ্যাজেট নিয়ে স্কুলে যাচ্ছে তার গড় দাম আগের চেয়ে অনেক বেড়েছে। এমনকি বাবা-মায়েদের চেয়ে তাদের স্মার্টফোনের মডেল নতুন।
শিশুদের মোবাইল ফোন ব্যবহার সম্পর্কে ইউ-সুইচের মোবাইল বিশেষজ্ঞ আর্নেস্ট ডকু বলেন, স্কুলে মোবাইলফোন নিয়ে গেলে শিশুরা মনোযোগ হারিয়ে ফেলতে পারে-এমনটি মনে করে উদ্বিগ্ন থাকেন অভিভাবকরা। এই উদ্বেগ স্বাভাবিক। তবে মোবাইল ফোন নিষিদ্ধ করে দেওয়াটা কোনও সমাধান নয়।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম