ঢাকায় ইনস্টাগ্রাম মিটআপ অনুষ্ঠিত

নুরুন্নবী চৌধুরী
০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০

মিটআপে অংশগ্রহণকারীরা ছবি শেয়ারের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামকে কীভাবে আরও ইতিবাচক উপায়ে ব্যবহার করা যায় তা নিয়ে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘ইনস্টাগ্রাম মিটআপ ঢাকা’। এর আয়োজন করে ঢাকা টি ক্লাব।

ইনস্টাগ্রামের বহুমাত্রিক ব্যবহার নিয়ে মিটআপে কথা বলেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ও ইনফ্লুয়েন্সাররা। ফেসবুক আর ইনস্টাগ্রাম অনেক ক্ষেত্রেই সামাজিকভাবে বুলিং, অন্যকে শেমিং করার মতো ঘটনা ঘটছে। এতে অনেকের ব্যক্তিজীবনে নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে। মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন অনেকেই।

মিটআপের সমন্বয়ক ‘মেন ফর মেনুস্ট্রেশন’ সংগঠনের প্রধান নিশাত আনজুম বলেন, যে কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর উদ্ভাবন তা এখন অনেক ক্ষেত্রেই আমরা ইতিবাচক উপায়ে ব্যবহার করছি না। নারী ও শিশুরা ফেসবুক, ইনস্টাগ্রামের কারণে মানসিকভাবে ক্ষতির মুখে পড়ছে। আমাদের তরুণদের সুস্থ মনের বিকাশে ফেসবুক,ইনস্টাগ্রামসহ বিভিন্ন ওয়েবসাইটকে ইতিবাচক উপায়ে ব্যবহারের প্রতি গুরুত্ব দিতে হবে।

মিটআপে অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ইতিবাচক উপায়ে বক্তব্য রাখেন হার্বালিস্ট নন্দিতা শারমিন। তিনি বলেন, বাবা-মা নিজেরাই এখন সচেতন নন। সচেতনতা শুরু করতে হবে ঘর থেকে। নিজে ইতিবাচক না হলে অন্যকে ইতিবাচক সমাজ আমরা উপহার দিতে পারবো না।

নারী সাংবাদিক ও উদ্যোক্তা সাবিহা আখন্দ রুপা বলেন, আমাদের জীবনের অনেক সমস্যা আর সংকটের কথা আমরা ইনস্টাগ্রামে প্রকাশ করি। আমরা কী প্রকাশ করছি তা আমাদের সম্পর্কে অন্যদের ধারণা তৈরি করতে সহায়তা করে। এমনিতেই আমরা খুব বেশি নেতিবাচক, আমাদের সেই নেতিবাচকতা কাটিয়ে এগিয়ে যেতে হবে।

মিটআপে অংশগ্রহণকারী তরুণ উদ্যোক্তা প্রতিভা মেহার জানান, আমাদের যতটা সম্ভব হতাশার মধ্যে আলো খুঁজে নিতে হবে। আমাদের হতাশ হলে চলবে না।

মিটআপে আরও বক্তব্য রাখেন আইনজীবী ইফফাত মিম প্রমুখ। এ ধরনের মিটআপ ভবিষ্যৎতে আরও আয়োজন করা হবে বলে জানান উদ্যোক্তারা।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম