বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার নির্দেশ টেলিযোগাযোগমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৭

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ বিষয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার প্রস্তাবিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-২-কে ত্রুটিমুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)কে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘প্রস্তাবিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-২-কে  যথাসম্ভব ত্রুটিমুক্ত করে চাহিদা মেটানোর মতো অবস্থানে কাজে লাগাতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে।’ বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ বিষয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি  এই নির্দেশ দেন।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে বাংলাদেশের অবস্থান এমন একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যেখানে  প্রকল্পের জন্য মেধা খাটানোর দরকার হয়, অর্থের জন্য চিন্তা করতে হয় না।’ তিনি আরও বলেন,  ‘প্রতিরক্ষা, আবহাওয়া, কৃষি ও স্বাস্থ্যসহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-২-তে কী কী থাকা উচিত,  আগামী ১৫ বছর পর বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর লাইফ টাইম শেষ হওয়ার বিষয় মাথায় রেখে স্বল্প মেয়াদি,  মধ্যমেয়াদি ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে এগুতে হবে।’

বঙ্গবন্ধু স্যাটেলাইট-৩ ও ৪ নিয়ে এখন থেকেই ভাবতে হবে উল্লেখ করে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগুতে হবে। স্যাটেলাইট পরিচালনায় আমাদের তরুণদের দক্ষতা অর্জনের যে ক্ষমতা, সেটাই আমাদের শক্তি। বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ দিয়ে আমরা কী অর্জন করতে চাই, আজকের মতবিনিময় থেকে অর্জিত ফল ও পরামর্শ পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় স্পেস ইউনিভার্সিটি স্থাপনের উদ্যোগ নেওয়ার মাধ্যমে এ বিষয়ক মানবসম্পদের অভাব পূরণের ব্যবস্থা নিয়েছেন।’

বেতবুনিয়ায় ১৯৭৫ সালের ১৪ জুন উপগ্রহ ভূ-কেন্দ্র প্রতিষ্ঠা ও ১৯৭৩ সালে আন্তর্জাতিক  টেলিকমিউনিকেশন ইউনিয়নে বাংলাদেশের সদস্য পদ অর্জনকে জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের বিস্ময়কর দূরদর্শিতা বলে উল্লেখ করে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে বঙ্গবন্ধু মেধাভিত্তিক জাতি বিনির্মাণে প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেন।  দেশের খাদ্যের জোগান দেওয়াটাও তখন সহজ সাধ্য ছিল না। সে দেশে উপগ্রহের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা  কী পরিমাণ দূরদর্শিতার বিষয়, তা ভাবতে গেলেও অবাক লাগে।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ডিজিটাল বিপ্লবের যে সূচনা করে গেছেন, তারই ধারাবাহিকতায় তার কন্যার হাতে গত দশ বছরে বাংলাদেশ বিশ্বে ডিজিটাল বিপ্লবের পথ প্রদর্শক হয়ে উঠেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ নেন উল্লেখ করেন টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘২০০১ সালে ক্ষমতার পট-পরিবর্তনের কারণে সেই কর্মসূচিটি আর বাস্তবায়িত হয়নি। কিন্তু ২০০৯ সালে তিনি ক্ষমতায় আসার পর বাংলাদেশকে ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী গর্বিত দেশ হিসেবে তুলে ধরেছেন।’ অগ্রগতির প্রতিটি সূচকে আজ বাংলাদেশ বিশ্বেও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও তিনি মন্তব্য করেন।

/এইচএএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম