২০১৯ সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০টি স্মার্টফোন

আসির আহবাব নির্ঝর
০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৯

আইফোন এক্সআর সম্প্রতি আইএইচএস মার্কেট নামের একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান এ বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখানেই উঠে এসেছে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০টি স্মার্টফোনের নাম ও ব্র্যান্ড।

অ্যাপল আইফোন এক্সআর: এ বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন হলো আইফোন এক্সআর। বিশ্বের বিভিন্ন জায়গায় এই স্মার্টফোনের দাম কমানো হয়েছিল। হয়তো এ কারণেই এটি এতো বেশি বিক্রি হয়েছে। আইএইচএস-এর পরিসংখ্যান বলছে, আইফোন এক্সআর বিক্রি হয়েছে ২ কোটি ৬৪ লাখ ইউনিট।

স্যামসাং গ্যালাক্সি এ-টেন: বিক্রির দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে স্যামসাংয়ের গ্যালাক্সি এ-টেন। এই স্মার্টফোনটি ১ কোটি ৩৪ লাখ ইউনিট বিক্রি হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ-ফিফটি: বিক্রির দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে স্যামসাংয়ের আরও একটি স্মার্টফোন। স্যামসাংয়ের এই স্মার্টফোনটি ১ কোটি ২০ লাখ ইউনিট বিক্রি হয়েছে।

এছাড়া শীর্ষ দশে থাকা বাকি সাতটি স্মার্টফোন হলো, অ্যাপল আইফোন-৮, শাওমি রেডমি সিক্স-এ, শাওমি রেডমি নোট সেভেন, স্যামসাং গ্যালাক্সি জে-টু কোর, অপো এ-ফাইভ, আইফোন এক্সএস ম্যাক্স ও স্যামসাং গ্যালাক্সি এ-থার্টি। 

/এইচএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম