রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আজ রাত থেকে থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২০

ক্যাম্পের রোহিঙ্গাদের হাতে মোবাইল ফোন রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিকাল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ থাকবে। এসময় টু-জি সেবার মাধ্যমে শুধু ভয়েস কল সুবিধা পাওয়া যাবে। বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান। তিনি বলেন, টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিকাল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ থাকবে। তবে সেটা পুরো এলাকার জন্য প্রযোজ্য নয়।

এরআগে পরীক্ষামূলকভাবে টেকনাফ ও উখিয়ায় বিকাল থেকে ভোর পর্যন্ত থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে স্থানীয়দের সমস্যা হওয়ায় এবার শুধু ক্যাম্প এলাকার জন্য এই সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

সে সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‌‘ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা কীভাবে মোবাইল সংযোগ পেয়েছে তার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ৯ সেপ্টেম্বরের মধ্যে তারা প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে সিম সংযোগ বন্ধ করার ব্যবস্থা করা হবে। এছাড়া এর সঙ্গে কারা জড়িত তাদের চিহ্নিত করা হবে।’

প্রসঙ্গত, কক্সবাজারের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে গত ১ সেপ্টেম্বর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে নির্দেশ দেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। তবে পরে এ অবস্থান থেকে সরে আসে বিটিআরসি।

/এইচএএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম