অক্টোবরে আসছে ওয়ানপ্লাসের নতুন সেট

আজরাফ আল মূতী
১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৬

ওয়ান প্লাস সেভেন-টি নতুন মডেলের স্মার্টফোনের জন্য আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে ওয়ানপ্লাস প্রেমীদের। প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেট জানিয়েছে, অক্টোবরে আসছে ওয়ানপ্লাস সিরিজের নতুন দুটি মডেল, ওয়ানপ্লাস সেভেন-টি এবং ওয়ানপ্লাস সেভেন-টি প্রো।

অনলাইন সাইট অনলিকসের বরাত দিয়ে এনগেজেট জানিয়েছে, অক্টোবরের ১০ তারিখ উন্মোচন এবং অক্টোবরের ১৫ তারিখ বাজারে আসতে পারে নতুন এই স্মার্টফোন দুটি। জানা গেছে, দুটি ফোনেই থাকছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপসেট, ১৬ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও ম্যাক্রো ফটোগ্রাফিসহ বেশ কিছু সংখ্যক নতুন ফটোগ্রাফি মোড।

এদিকে, নতুন মডেলের কারণে ওয়ানপ্লাস সেভেন প্রো ব্যবহারকারীদের চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছে এনগেজেট। নতুন মডেলে হার্ডওয়্যার বা ডিজাইনে বড় মাপের মৌলিক কোনও আপডেট আনা হচ্ছে না। ফলে ওয়ানপ্লাস সেভেন প্রো ব্যবহারকারীদের সেট পরিবর্তন না করার পরামর্শই দিয়েছে এই প্রযুক্তিবিষয়ক সাইটটি।     

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম