অ্যাপলের নতুন আইপ্যাড

আজরাফ আল মূতী
২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫০

নতুন আইপ্যাড বুধবার (সেপ্টেম্বর ২৫) থেকে বিশ্বের বিভিন্ন দেশে নতুন এন্ট্রি লেভেল আইপ্যাড পৌঁছে দেওয়ার কাজ শুরু করার কথা অ্যাপলের। সপ্তাহের শেষ নাগাদ নিজেদের রিটেইল স্টোরেও আইপ্যাড বিক্রি শুরু করবে অ্যাপল। ১০.২ ইঞ্চি ডিসপ্লে সাইজের এই ডিভাইসটির বাজারে আসার কথা ছিল এ মাসের ৩০ তারিখ।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ’র বরাতে জানা গেছে, নতুন সপ্তম প্রজন্মের আইপ্যাডের ওয়াই-ফাই মডেলটি ৩৯৯ ডলার এবং ওয়াই-ফাই ও সেলুলার ডেটার মডেলটি ৪৯৯ ডলারে বিক্রি করবে অ্যাপল। বাড়তি স্ক্রিন সাইজ ছাড়াও নতুন এই আইপ্যাডে যোগ করা হয়েছে হয়েছে স্মার্ট কানেক্টর। এর মাধ্যমে খুব সহজেই আইপ্যাড এয়ারে ব্যবহৃত স্মার্ট কি-বোর্ড সংযুক্ত করা সম্ভব হবে। এছাড়া এতে রয়েছে অ্যাপল পেন্সিল সাপোর্ট এবং এ১০ ফিউশন চিপ।

নতুন এই এন্ট্রি লেভেল আইপ্যাডে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে আইপ্যাডওএস। ভার্জ জানিয়েছে, উন্নত মাল্টি-টাস্কিং ক্ষমতাসম্পন্ন এই আইপ্যাডওএস-এ দেখা মিলবে নতুন হোম স্ক্রিনের, যা ব্যবহারকারীকে একত্রে অনেক বেশি অ্যাপ দেখাতে এবং সাফারিতে ‘ডেস্কটপ-ক্লাস’ ওয়েব ব্রাউজিংয়ের সুবিধা দিতে পারবে।       

/এইচএএইচ/ এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম