গুগলের স্মার্ট ডিসপ্লে

রাসেল হাওলাদার
২৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৩

গুগলের স্মার্ট হোম স্মার্ট ডিসপ্লে এনেছে টেক জায়ান্ট গুগল। এর বিশেষত্ব হলো এটি গুগলের হোম স্পিকারের মতো কাজ করে। এটি নিয়ন্ত্রণ করা যাবে কণ্ঠস্বরের (ভয়েস)মাধ্যমে ।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট’র বরাতে জানা যায়, এই টাচ স্ক্রিন ডিসপ্লের ভেতরে থাকছে ইন-বিল্ট স্পিকার আর গুগল অ্যাসিস্ট্যান্ট ইন্টিগ্রেশন। এটি দিয়ে বাড়ির সব কানেক্টেড ডিভাইস কন্ঠস্বরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।

শুধু তাই নয়, এই স্মার্ট ডিসপ্লে বাড়ির প্রত্যেক সদস্যের গলার আওয়াজ আলাদা করে চিনে নিয়ে তার আগের সার্চের সঙ্গে তুলনা করে বিশেষ ফল দেখাতে পারবে। এরমধ্যে থাকছে ইন-বিল্ট গুগল অ্যাসিস্ট্যান্ট। যা থাকায় মুখে বলেই এই ডিভাইস থেকে গুগল সার্চ, ইউটিউব আর গুগল ফটো দেখা যাবে। এছাড়া বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে এই ডিসভাইস।

এটিতে রয়েছে ৭ ইঞ্চির ডিসপ্লে। রয়েছে দুটি মাইক্রোফোন। ঘরের অন্য প্রান্ত থেকে কথা বললেও তা সহজে বুঝে নিতে পারবে। এর ওজন ৪৮০ গ্রাম।

যুক্তরাষ্ট্রে ৯৯ ডলার আর ভারতে ৯ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাবে এটি।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম