অক্টোবরে ‘ডেটা একসেস এগ্রিমেন্ট’ নামের নতুন এক চুক্তি স্বাক্ষর করবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এই চুক্তির ফলে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে ব্যবহারকারীদের এনক্রিপ্টেড মেসেজ চাইতে পারবে যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অনলাইন সংবাদমাধ্যম ব্লুমবার্গ, এনগেজেটসহ একাধিক প্রযুক্তিবিষয়ক সাইট জানিয়েছে- সন্ত্রাস, শিশু নিপীড়ন ও অন্যান্য অপরাধ কার্যক্রম প্রতিহত করার লক্ষ্য নিয়েই দেশ দু’টির মধ্যে স্বাক্ষর হবে এই চুক্তি। তবে চুক্তির অংশ হিসেবে শুধু নিজ দেশের নাগরিকের এনক্রিপ্টেড মেসেজ চাইতে পারবে যুক্তরাজ্য। একই নীতি অনুসরণ করবে যুক্তরাষ্ট্রও। যুক্তরাজ্যের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
ব্লমবার্গ জানিয়েছে, বেশ আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমের এন্ড-টু-এন্ড এনক্রিপশন মেসেজ সুবিধা নিয়ে সতর্কবার্তা জানিয়েছিলেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধীরা নিজ কার্যক্রম পরিচালনার জন্য ‘এন্ড-টু-এন্ড’ এনক্রিপশনের সুযোগ নেবে বলে শঙ্কা প্রকাশ করছিলেন তিনি। সে সময় সামাজিক মাধ্যমগুলোকে ‘ব্যাকডোর’ তৈরি করার আহবানও জানান যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু ‘ব্যাকডোর’ তৈরি প্রসঙ্গে ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছিল, ‘এ ধরনের কোনও কিছু তৈরির বিরোধী তারা। কারণ এতে করে সব ব্যবহারকারীর প্রাইভেসি হুমকির সম্মুখীন








