বিশ্বজুড়ে টুইটার বিভ্রাট

তাহসিনা হাসান
০২ অক্টোবর ২০১৯, ১৯:০১আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৯:০১

টুইটার বিশ্বজুড়ে হঠাৎ দেখা গেছে টুইটার বিভ্রাট। বিভিন্ন দেশে কিছুক্ষণের জন্য টুইটার বন্ধ হয়ে গেলেও বাংলাদেশের ব্যবহারকারীরা এই সমস্যার মুখোমুখী হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় সময় দুপর ২টা (বাংলাদেশ সময় ২টা ৩০ মিনিট) সারা বিশ্বেই টুইটারে সমস্যা দেখা দেয়। এ কারণে ওই সময়টায় টুইটার ব্যবহার করতে পারেননি ব্যবহারকারীরা। শুরুতে অল্প সংখ্যক ব্যবহারকারী টুইটার ব্যবহার করতে পারছিলেন না। এরপর ধীরে ধীরে সমস্যা বাড়তে থাকে এবং অনেক ব্যবহারকারী অভিযোগ জানাতে শুরু করেন। টুইটারের এই সমস্যায় পড়েছিলেন সব মিলিয়ে প্রায় ৩২ কোটি ব্যবহারকারী।

জানা গেছে, টুইটার বিভ্রাটে সবচেয়ে বেশি পড়েছেন মূলত ভারত, জাপান ও কানাডার গ্রাহকরা। ওইসব অঞ্চল থেকেই বেশি অভিযোগ এসেছে। হিসাব বলছে, তিন দেশ মিলিয়ে প্রায় ৪ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে।

এদিকে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, টুইটডেক-এ সমস্যার কারণেই বন্ধ ছিল টুইটার। অবশ্য এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কিছু জানায়নি টুইটার।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম