ভুলের কারণে ক্ষমা চাইলো টুইটার

আসির আহবাব নির্ঝর
০৯ অক্টোবর ২০১৯, ১৯:১৬ আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৯:১৬

টুইটার বিজ্ঞাপনের জন্য ‘ভুলক্রমে’ ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করায় ক্ষমা চেয়েছে টুইটার। টার্গেটেড বিজ্ঞাপনের ক্ষেত্রে তারা টুইটার ব্যবহারকারীদের ই-মেইল ঠিকানা ও ফোন নম্বর ব্যবহার করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, ব্যবহারকারীদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৃতীয় কোনও পক্ষ ওই গ্রাহকদের কাছে পৌঁছে যেতে পারে বলে জানিয়েছে টুইটার। যদিও গ্রাহকরা কখনোই চান না তাদের তথ্য এভাবে ব্যবহার হোক।
এক বিবৃতিতে টুইটার জানিয়েছে, এ কারণে ঠিক কতজন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন তা আমরা সঠিকভাবে বলতে পারছি না। তবে বিভিন্ন উপায়ে বিবিসি বুঝতে পেরেছে, এর মাধ্যমে বিশ্বজুড়ে টুইটার ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ঠিক কবে এই ইস্যুটি টুইটারের নজরে আসে তা স্বাভাবিকভাবেই বলবে না কর্তৃপক্ষ। তবে তারা জানিয়েছে, সেপ্টেম্বরের ১৭ তারিখ বিষয়টি নজরে আসে তাদের। অর্থাৎ, প্রায় ২১ দিন আগে এটি ধরতে পারে টুইটার।
ইউরোপের সাধারণ তথ্য সুরক্ষা নীতি অনুযায়ী, যে উদ্দেশে ব্যবহারকারীদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে তার বাইরের কোনও কাজে সেগুলো ব্যবহার করতে গেলে ব্যবহারকারীদের অনুমতি লাগবে। অন্যথায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনের আওতায় আসতে হবে। সে হিসেবে টুইটার হয়তো বড় ধরনের বিপদেই পড়তে যাচ্ছে। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে বহিষ্কার সেই যুবদল নেতা
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে বহিষ্কার সেই যুবদল নেতা
লন্ডনে প্রথমবার ব্যালন ডি’অর, কার হাতে উঠবে ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট?
লন্ডনে প্রথমবার ব্যালন ডি’অর, কার হাতে উঠবে ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট?
ভুলে যাওয়া টাকারও দিন আছে! আজ পেনশন খুঁজে দেখার পালা
ভুলে যাওয়া টাকারও দিন আছে! আজ পেনশন খুঁজে দেখার পালা
‘ভায়োলেন্স‘ সিনেমার বিপক্ষে রাধিকা, নতুন সিদ্ধান্ত নায়িকার
‘ভায়োলেন্স‘ সিনেমার বিপক্ষে রাধিকা, নতুন সিদ্ধান্ত নায়িকার
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার