ঝুঁকিতে আইফোন-৫ ব্যবহারকারীরা

আসির আহবাব নির্ঝর
৩০ অক্টোবর ২০১৯, ২০:৫৮আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২০:৫৮

আইফোন-৫ ইন্টারনেট সংযোগ হারানোর ঝুঁকিতে আছেন আইফোন-৫ ব্যবহারকারীরা। এই সমস্যা এড়াতে আগামী সাপ্তাহিক ছুটির আগেই আইফোন-৫ ব্যবহারকারীদের সফটওয়্যার আপডেট দিতে বলা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, আইফোন-৫ ব্যবহারকারীরা ইন্টারনেটে প্রবেশাধিকার হারানোর ঝুঁকিতে রয়েছেন। এই ঝুঁকি এড়াতে আগামী সাপ্তাহিক ছুটির আগে তাদের সফটওয়্যার আপডেটের জন্য সতর্ক করেছে অ্যাপল কর্তৃপক্ষ।

টেকনোলজি জায়ান্ট অ্যাপল জানিয়েছে, যারা ৩ নভেম্বরের মধ্যে আইওএস ১০.৩.৪ ডাউনলোড করবেন না তারা সমস্যায় পড়বেন। কাজটি না করলে সময় ও তারিখ ঠিক করার ফিচারে প্রবেশ করতে পারবেন না সংশ্লিষ্টরা।

এই সমস্যা ছাড়াও অ্যাপস্টোর, ই-মেইল, ওয়েব ব্রাউজিং এবং স্টোরেজ সার্ভিস আই-ক্লাউডে প্রবেশের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। জানা গেছে, অ্যাপল নির্দেশিত আইওএস ১০.৩.৪ ভার্সনটি আইফোন-৫ এর জন্য সর্বশেষ ভার্সন।

প্রসঙ্গত, আইফোনের সব পুরনো মডেল  ব্যবহারকারীদের সফটওয়্যার আপডেটের পরামর্শ দেওয়া হয়েছে। এতে তারা উন্নত এবং সঠিক জিপিএস লোকেশন সেবা পাবেন বলে উল্লেখ করা হয়।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম